কালবেলা প্রতিবেদক, ঢাকা; খুলনা ব্যুরো ও যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রূপরেখা দেবেন তারেক রহমান

খুলনা ও যশোরে বিএনপির নির্বাচনী জনসভা আজ
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে প্রচারণা অব্যাহত রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজের নির্বাচনী আসন বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ সহ এখন পর্যন্ত ছয় বিভাগে মোট ২৩টি সমাবেশে অংশ নিয়েছেন তিনি। এসব সমাবেশে মঞ্চে এনে সংশ্লিষ্ট জেলার ধানের শীষ এবং জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বিএনপি চেয়ারম্যানের এই তৃণমূল সফরের মধ্য দিয়ে জোট প্রার্থী এবং ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

পঞ্চম পর্যায়ে আজ সোমবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরে খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনা রওনা হবেন। সেখানে হাজি মহসিন কলেজ সংলগ্ন খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে অংশ নেবেন। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে তিনি ফের ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তারেক রহমানের এ নির্বাচনী সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর সরাসরি তারেক রহমানকে একনজর দেখা এবং তার বক্তব্য শোনার জন্য নেতাকর্মীসহ সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

খুলনায় অনুষ্ঠিতব্য জনসভা সামনে রেখে গতকাল রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপি চেয়ারম্যান খুলনার জনসভায় একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন বলে জানান খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, এরই মধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশপাশের জেলা-উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ জনসভায় অংশ নেবেন।

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের বক্তব্যে সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা ফের চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা গুরুত্ব পাবে।

এদিকে যশোরে স্মরণকালের বৃহত্তম নির্বাচনী সমাবেশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা বিএনপির নেতারা। সমাবেশ সামনে রেখে গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে যশোর আসবেন বিএনপি চেয়ারম্যান। এখানে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া—এ সাত জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এ ছাড়া আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে সেক্ষেত্রে দলের কর্মপরিকল্পনা অর্থাৎ, দেশ ও জাতি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য বিএনপির ভাবনাগুলো তুলে ধরবেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, তারেক রহমানের কাছে যশোরবাসীর প্রত্যাশার কথাটি জেলা বিএনপির মাধ্যমে লিখিতভাবে জানানো হবে। আমাদের যে তালিকা আছে, তার মধ্যে প্রথমেই ভবদহ সমস্যার কথা বলা আছে। কৃষিপ্রধান এলাকা যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় এবং হিমাগারের বিষয়টিও আমাদের তালিকার মধ্যে রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

যশোরে তারেক রহমানের জনসভা কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। গতকাল বিকেলে জনসভাস্থল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এর আগে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় যশোরের ওপর দিয়ে খুলনা হয়ে বাগেরহাটে যান।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী সমাবেশ করেছেন। ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচারাভিযান শুরু করেন। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ করার পর ২৭ জানুয়ারি ময়মনসিংহ সফরে যান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভার পর ঢাকায় ফেরার পথে গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী সমাবেশ করেন। এরপর চতুর্থ পর্যায়ে ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন। তিন দিনের সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। এর আগে ২৩ জানুয়ারি ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১০

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১১

আগুনে পুড়ল বিদ্যালয়

১২

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৩

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৪

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৫

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৬

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৭

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৯

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

২০
X