রানা হাসান যুক্তরাষ্ট্র থেকে
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ প্রতিদিন

ব্রাজিলের ছন্দ ফিরছে চাই গতি

ব্রাজিলের ছন্দ ফিরছে চাই গতি

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল চেনা ছন্দটা স্কটল্যান্ডের বিপক্ষেও ফিরে পায়নি। কিন্তু রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগের প্রদর্শনীতে উন্নতির গ্রাফ ছিল ইতিবাচক। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল সেলেসাওরা। ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠে ছিল স্বস্তি, সন্তুষ্টি আর সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা।

‘আমরা এখন একটি দল হিসেবে খেলছি—এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা নিখুঁত নই, উন্নতির জায়গা এখনো আছে। আমি খুশি, কারণ দল অনেকটা এগিয়েছে। এখন আমরা সংহত। নকআউট পর্বে এই সংহতিই সবচেয়ে বড় শক্তি’—ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলছিলেন ইতালীয় কোচ। প্রথম ম্যাচের তুলনায় ভুলের সংখ্যা কমেছে, ছন্দ বেড়েছে, সামনে থেকে আক্রমণে এসেছে গতি। আনচেলত্তির মতে, বল নিয়ন্ত্রণে থাকলে আরেকটু দ্রুততা আনা গেলে ব্রাজিল আরও বিপজ্জনক হয়ে উঠবে। যা আছে, তা-ই যথেষ্ট আশাজাগানিয়া।

এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ভিনিসিয়ুস জুনিয়র। দুটি গোল করে তিনি শুধু দলের জয় নিশ্চিত করেননি, নিজেকে স্থাপন করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তিদের পাশে। বিশ্বকাপে টানা তিন গ্রুপ ম্যাচে গোল করে তিনি ছুঁয়েছেন রোনালদো, রিভালদো, জাইরজিনহো এবং রোমারিওর কীর্তি। হেডে গোল করাটা তার জন্য বিরল ঘটনা, কিন্তু এদিন সেটাও হয়েছে। তিন ম্যাচে ব্রাজিলের সাত গোলের মধ্যে ভিনির চার, বাকি তিন গোল কুনহার।

ম্যাচের পর আনচেলত্তির কণ্ঠে ছিল ভিনির প্রশংসা, ‘আমি তাকে আবিষ্কার করছি না। ভিনি টপ ক্লাস। সে বিশ্বের সেরাদের একজন—এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’ এই বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র কীভাবে নিজেকে মেলে ধরবেন, তা নিয়ে আনচেলত্তির সংশয় ছিল না বলে জানান। জাতীয় দলের হয়ে মাঠে নামাটা ভিনির কাছে সম্মানের বিষয় এবং সেই আবেগ তার নৈপুণ্যেই ফুটে উঠছে।

ইনজুরিতে রাফিনহা ছিটকে পড়লে কোচ ভার দেন তরুণ রায়ানের কাঁধে। এই তরুণ হতাশ করেননি। প্রথম গোলের নাটাই ঘোরানো মুভমেন্টে তার ভূমিকা ছিল, নিজেও গোলের কাছাকাছি পৌঁছেছিলেন একবার। রক্ষণে ও আক্রমণে সমান সক্রিয়তা দেখিয়ে মুগ্ধ করেছেন আনচেলত্তিকে, ‘রায়ান রক্ষণ ও আক্রমণ—দুদিক থেকেই পরিপূর্ণ কাজ করেছে। এত অল্প বয়সে এই পরিপক্বতা, এই পরিশ্রমের মানসিকতা এবং মান সত্যি দারুণ। তার মান কতটা উঁচু হতে পারে, সেটা কেউ এখনো জানে না।’

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবর বাঁ হাঁটুর গুরুতর আঘাতের পর ৯৮১ দিন কেটেছে হলুদ জার্সি ছাড়া। এবার ডান পায়ের পেশির আঘাত কাটিয়ে, দীর্ঘ পেশাদার পুনর্বাসনের পর নেইমার জুনিয়র ফিরলেন তার চতুর্থ বিশ্বকাপে। এই ইস্যুতে আনচেলত্তি বলেন, ‘সে মাঠে নামার সুযোগ পেয়েছে, কারণ সে সেটা অর্জন করেছে। পেশাদারিত্বের সঙ্গে ট্রেনিং করেছে, রিকভারি করেছে। নেইমারের ব্রাজিলের হয়ে খেলতে কোনো আলাদা অনুপ্রেরণার দরকার নেই। বয়স ৩৪ হলেও তার মধ্যে এখনো সেই একটা ছেলের আবেগ আছে—যে ব্রাজিলের জন্য খেলতে ভালোবাসে।’

‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে পরের সোমবার হিউস্টনে মাঠে নামবে ব্রাজিল। নেদারল্যান্ডস, জাপান বা সুইডেন—যে-ই হোক প্রতিপক্ষ, আনচেলত্তির দল এখন প্রস্তুত। সংহতি, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে যে ব্রাজিল তৈরি হচ্ছে, তা নকআউটের চাপ সামলাতে পারবে কি না—সেটাই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১০

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১১

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১২

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৩

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৪

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৫

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৬

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৭

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৮

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৯

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

২০
X