কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০১:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি

জুলাই যোদ্ধাদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ

জুলাই যোদ্ধাদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্প ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আরচারি, টেবিল টেনিস ও শুটিংয়ে নির্বাচিত ১১ জনকে এক মাসের ট্রেনিং দেওয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন স্মৃতিচারণ করে তাদের সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি বিকেএসপি থেকে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান তার বক্তব্যে বলেন, ‘বিকেএসপির এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তার ওপর ভিত্তি করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।’ এ সময় তার সঙ্গে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী।

বিকেএসপির মহাপরিচালক তার বক্তব্যে বলেন, ‘জুলাই যোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আহত একাংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার সৌভাগ্যবান।’ মহাপরিচালক জুলাই যোদ্ধাদের বিকেএসপির অ্যাম্বাসাডর বলেও আখ্যায়িত করেন। ভবিষ্যতে প্যারা ও স্পেশাল অলিম্পিকের মতো বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে তাদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। মহাপরিচালক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে সারা বছরই কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X