বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

অর্জনে মিশে আছে সাকিবের পরিশ্রম

অর্জনে মিশে আছে সাকিবের পরিশ্রম

ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে যেন কিছুতেই কিছু মিলছিল না তার। অবশেষে যেন নিজের চেনা ছন্দ ফিরে ফেলেন বাঁহাতি এ অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন, হলেন ম্যাচসেরাও। একই সঙ্গে রেকর্ডও সঙ্গী করলেন তিনি। টি-টোয়েন্টি সংস্করণে ৫০০ উইকেটের মাইলফলক স্পষ্ট করলেন তিনি। পঞ্চম ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের স্বীকৃত টুর্নামেন্টে এমন মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৪৪ বার ম্যাচসেরার পুরস্কার হাতেও তিনি দারুণ রেকর্ড গড়লেন।

রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অন্যরকম দিন কেটেছে সাকিবের। বোলিংয়ে এবারই প্রথম দুই ওভার পেয়েছিলেন তিনি।

সেটাকে দারুণভাবেই কাজে লাগান বাঁহাতি অফ স্পিনার। প্রথম উইকেট নিয়েই তিনি মাইলফলক ছুঁয়েছেন তিনি। সাকিবের আগে এমন মাইলফলক স্পর্শ করেছেন রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন ও ইমরান তাহির। সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে এ ক্লাবে নাম লেখালেন। ৩৮ বছরের ক্যারিয়ারে এমন অর্জনের পেছনে প্রচুর পরিশ্রম হয়েছে তার। সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। একই সঙ্গে খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় নেতিবাচকতাও কাজ করছিল। সাধারণত আমি আরও বেশি বোলিং করে থাকি। যখনই সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।’

ম্যাচের ১৫তম ওভারে বল হাতে এসেছিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড। এরপর থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে। কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফিরিয়ে নেন পরপর, সেইসঙ্গে ওভারটি শেষ করেন মাত্র ২ রান খরচ করে। মোট ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। পরে ম্যাচসেরার পুরস্কার হাতেও বলেছেন, ‘এ অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার, যা অর্জন করতে পেরেছি তাতে আমি খুশি।’ ম্যাচসেরা সাকিব এগিয়ে আরেক ধাপ। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সাকিবের ৪৪তম ম্যাচসেরার পুরস্কার। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের সমান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার আছে আন্দ্রে রাসেলেরও। তবে ৪৪ বার ম্যাচসেরা হতে রাসেলের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে সাকিবের। এ মুহূর্তে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়া খেলোয়াড় তার সামনে মাত্র চারজন। প্রথম স্থানে থাকা উইন্ডিজের ক্রিস গেইলের পুরস্কার সংখ্যা ৬০, ৪৮টি নিয়ে দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল, ৪৭টি নিয়ে তিনে কিয়েরন পোলার্ড। সাকিবের নিকটবর্তী আছেন অ্যালেক্স হেলস। ইংলিশ ওপেনারের সংখ্যাটা ৪৫। আগামীতে আর কাকে কাকে ছড়াতে পারবেন তিনি, সেটাই দেখার এখন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X