ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

২৩ পদের বিপরীতে প্রার্থী হচ্ছেন ৬০ জন

২৩ পদের বিপরীতে প্রার্থী হচ্ছেন ৬০ জন

বিসিবি নির্বাচনে হঠাৎ আলোচনায় এলেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সহকারী নির্বাচকের পদ ছেড়ে খুলনা বিভাগের হয়ে মনোনয়নপত্র তুলেছেন তিনি। বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে যে উত্তাপ চলছিল, সেটা যেন আরও বাড়িয়ে দিলেন রাজ্জাক। শনিবার নির্বাচনের মনোনয়নপত্র তোলার দিনে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক তামিম ইকবালদের সঙ্গে বাড়তি আলোচনার রসদ দেন রাজ্জাকও। মনোনয়ন তোলার দিনে ২৩ পদের বিপরীতে আগ্রহী হয়েছেন ৬০ জন প্রার্থী। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করবেন আগ্রহী প্রার্থীরা।

বিসিবি নির্বাচন ঘিরে চারদিকেই নানা আলোচনা। কারা প্রার্থী হচ্ছেন, সেসব ঘিরেও মানুষের আগ্রহের কমতি নেই। গতকাল বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১০ হাজার টাকা মূল্যে মনোনয়নপত্র কিনেছেন প্রার্থীরা। এর মধ্যে ক্যাটাগরি-১ জেলা ও বিভাগের ১০ পরিচালকের বিপরীতে মনোনয়নপত্র তোলেন ২৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর বিভাগ থেকে মনোনয়নপত্র তোলেন ছয়জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগ থেকে তোলেন পাঁচজন। তবে ঢাকা থেকে তিন, খুলনা থেকে চার, রাজশাহী থেকে পাঁচ ও বরিশাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন। এখানে ঢাকা বিভাগের হয়ে মনোনয়ন তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আর চট্টগ্রামের পাঁচজনের মধ্যে একজন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আর খুলনা থেকে মনোনয়ন তোলেন আব্দুর রাজ্জাক। সশরীরে মনোনয়নপত্র সংগ্রহের পর রাজ্জাক বলেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এতদিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই, জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে, তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’

ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব ক্রিকেটের ১২ পরিচালকের বিপরীতে প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছেন ৩২ জন। অন্যসব ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র তোলা হয়েছে এখানে। তামিম ইকবাল নিজেও এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তোলেন। যদিও তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান। এই ক্যাটাগরিতে মনোনয়ন তুলেছেন বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুহম আহমেদ থেকে শুরু করে বর্তমান পরিচালকদের মধ্যে ইফতেখার রহমান মিঠু, ফাহিম সিনহা, মোহাম্মদ সালাহউদ্দিনরাও। ৭৬টি ক্লাব প্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন তারা। এ ছাড়া ক্যাটাগরি-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। এক পরিচালকের বিপরীতে তিনজনের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল। আগামী ৬ অক্টোবর হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থিতায় আগ্রহীরা। আগামীকাল যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ আরোহী নিয়ে উড়ছিল বিমান, মাটিতে আছড়ে পড়তেই সব শেষ

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X