ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

ঋতুদের থাইল্যান্ড পরীক্ষা আজ

ফিফা নারী প্রীতি ম্যাচ
ঋতুদের থাইল্যান্ড পরীক্ষা আজ

থাইল্যান্ডের বিপক্ষে ফিফা নারী প্রীতি ম্যাচে ফুটবলারদের কাছ থেকে সেরাটা আদায় করার দিকে দৃষ্টি দিচ্ছেন দলের কোচিং স্টাফরা। পিটার বাটলারের দল বর্তমানে থাইল্যান্ডের ব্যাংকক অবস্থান করছে। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের আজ প্রথমটিতে খেলবে লাল-সবুজরা।

ম্যাচের আগে গতকাল স্থানীয় রম সাই ফুটবল মাঠে অনুশীলন করেছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা। গতকাল ভিডিও বার্তায় নারী জাতীয় দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আজকে দ্বিতীয় দিনের মতো আমরা থাইল্যান্ডে অনুশীলন সেশন সম্পন্ন করলাম। আমরা চেষ্টা করছি আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষ দলের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মেয়েরা এখানে অনুশীলনে ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফ আছি, সবাই মেয়েদের সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি।’

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ার সেরা আসরের প্রস্তুতির পাশাপাশি ফিফা র্যাংকিংয়ে উন্নতির দিকেও দৃষ্টি রাখছে বাংলাদেশ। পিটার বাটলার সর্বশেষ জাতীয় দল থেকে দুজনকে বাদ দিয়ে বয়সভিত্তিক দলের দুই খেলোয়াড়কে সুযোগ দিয়েছেন। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলার পরিবর্তে ২৩ জনের স্কোয়াডে এসেছেন রুমা আক্তার। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির পরিবর্তে নেওয়া হয়েছে সিনহা জাহান শিখাকে। জুলাইয়ের পর আজই প্রথমবারের মতো মাঠে নামছে লাল-সবুজরা। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ফুটবলবিষয়ক ওয়েবসাইট সকারওয়ের দেওয়া তথ্যমতে ২০১৩ সালের পর সিনিয়র পর্যায়ে এই প্রথম থাইল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপের সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলের বড় ব্যবধানে। সে অবস্থা অবশ্য এখন আর নেই। বাংলাদেশ এগিয়েছে, দূরত্ব কমিয়েছে থাইল্যান্ডের সঙ্গে।

দলটি ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে আছে, এগিয়ে আছে নারী ফুটবলীয় সংস্কৃতিতেও। তার পরও বাংলাদেশ দল-সংশ্লিষ্টরা এ ম্যাচ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন। যদিও দলের কোচিং স্টাফরা প্রত্যাশা-প্রাপ্তির বিষয় রেখে দৃষ্টি দিচ্ছেন ফুটবলারদের কাছে থেকে সামর্থ্যের সেরাটা বের করার দিকে। এ প্রসঙ্গে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলছিলেন, ‘ফুটবলারদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে তথ্য দেওয়া দরকার, আমরা তা দিচ্ছি। আমরা তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X