ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিপিএলে থাকছে না নোয়াখালী

বিপিএলে থাকছে না নোয়াখালী

নোয়াখালী নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানো বাংলা মার্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাচ্ছে না। এবারের বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। দুটি দলকে কী কারণে বাদ দেওয়া হয়েছে সেটা জানা যায়নি। এবার বিপিএল দল পেতে মোট ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আলোচনার জন্য ৯টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি।

চিটাগং কিংস ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস যে এবার দল পাবে না, সেটা আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১১টি থেকে ৮টি করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি... ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটি কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালেট্যান্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।’ তিনি আরও বলেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। সেগুলো হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালট্যান্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য ইওআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X