স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

মাঠ বদলেই ভাগ্য খুলেছে হারমনপ্রিতদের

মাঠ বদলেই ভাগ্য খুলেছে হারমনপ্রিতদের

শেফালি ভার্মা আর দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরিতে ভর করে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ২৯৮ রানের বড় স্কোর গড়ে ভারত। রিচা ঘোষের ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকা ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রান করে অল আউট হয়।

৫২ রানে ফাইনাল জিতে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর ভারতের অধিনায়ক হারমনপ্রিত কৌর বলেন, ‘ইংল্যান্ডের কাছে হার মানতে পারিনি। খুব কষ্ট হয়েছিল; কিন্তু কেউ ভেঙে পড়েনি। কেউ বলেনি, এর পর কী করব। সেই রাতে অনেক কিছু বদলে যায়। বলতে পারি, এক রাতে বদলে গিয়েছিল পুরো দল। আমরা ঠিক করে নিয়েছিলাম, আরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামব। জিততেই হবে। সেই মানসিকতা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘যেই শুনলাম ডি ওয়াই পাটিলে সেমিফাইনাল ও ফাইনাল হবে, খুব খুশি হয়েছিলাম। কারণ, এখানে উইকেট খুব ভালো। আমরা এই মাঠে ভালো খেলি। পাশাপাশি এখানে সমর্থকরা মাঠ ভরান। এই সমর্থন আমাদের প্রয়োজন ছিল। তাই বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে খেলা সরে যাওয়ার পর নিজেদের মধ্যে আমরা বলাবলি করতে শুরু করেছিলাম, চ্যাম্পিয়ন হবো। মুম্বাইয়ে এসে মনে হয়েছিল, ঘরে ফিরলাম।’ কঠিন সময়ের সমালোচনা নিয়ে ভারত অধিনায়কের মন্তব্য, ‘এটা তো জীবনের অঙ্গ। সমালোচনা হবেই। তাতে জীবনে ভারসাম্য আসে। যারা সমালোচনা করছেন তাদের দোষ দিই না। আমার খুব বেশি বলারও থাকে না। সেই সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করি। তবে সেটা মাঠে নেমে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X