কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ১১ দলীয় জোটের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, ১১ দলীয় জোটে না থাকা সত্ত্বেও তাদের সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও দলটির আমিরের নাম ব্যবহার করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সুলতান মহিউদ্দীন বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে না থাকায় বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবে অংশ নিয়েছিল। ধর্মীয়, রাজনৈতিক ও আদর্শিকভাবে মতপার্থক্য রয়েছে এমন কোনো দল বা জোটে না থাকার সিদ্ধান্ত দলটির মজলিসে শূরায় গৃহীত হয়েছে।

তিনি বলেন, শূরার সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত আন্দোলনের আমিরসহ দলের কোনো নেতা ১১ দলীয় জোটের সভা-সমাবেশে অংশগ্রহণ করেন না।

বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন আরও উল্লেখ করেন, এর আগেও বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ১১ দলীয় জোটে খেলাফত আন্দোলন নেই। এরপরও কেন জোটটির সভা-সমাবেশে খেলাফত আন্দোলন ও দলের আমিরের নাম ব্যবহার করা হচ্ছে, তা তাদের বোধগম্য নয়।

তিনি বলেন, হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর চিন্তাধারার আলোকে মজলিসে শূরার পরামর্শে বাংলাদেশ খেলাফত আন্দোলন নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভবিষ্যতে ১১ দলীয় জোটের কোনো সভা-সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলন বা দলটির আমিরের নাম ব্যবহার না করার জন্য জোটের নেতাদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১০

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১১

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১২

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৪

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৫

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৬

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৭

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৯

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

২০
X