ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

পেসার বলছেন স্পিনারদের সুযোগ

পোস্ট ম্যাচ
পেসার বলছেন স্পিনারদের সুযোগ

দিনের চতুর্থ বলেই উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। পুরো দিনে ১২ ওভার বোলিং করে তার প্রাপ্তি ওই একটা উইকেট। আরেক পেসার নাহিদ রানাও ১৪ ওভার করে। তারও প্রাপ্তি একটি উইকেট। দিনের বাকি ৬ উইকেটই নিয়েছেন তিন স্পিনার। সিলেট টেস্টের প্রথম দিনে যখন উইকেট থেকে স্পিনারদের এমন সহযোগিতা মিলল, তখন পরের দিনগুলো কেমন হবে তা সহজেই অনুমেয়। তাইতো পেসার হাসান মাহমুদই বললেন, স্পিনারদের জন্য ভালো সুযোগ।

সিলেট টেস্টের প্রথম দিনে ৮ উইকেট নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ একাই নেন তিনটি। এ ছাড়াও দুটি নিয়েছেন আরেক স্পিনার হাসান মুরাদ। আর দুই পেসার ও তাইজুল ইসলাম মিলে নেন একটি করে। উইকেট স্পিনারদের জন্য সুযোগ নিয়ে অপেক্ষা করতে মনে করেন হাসান। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বলব যে, স্পিনারদের জন্য ভালো সুযোগ। যতদিন যাবে উইকেটটা আরও একটু স্পিনিং হবে বা আরও একটু টার্ন হবে। বোলাররা যদি ধারাবাহিক থাকে তাদের লাইন-লেংথে—আমার মনে হয় যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।’

প্রথম দিনে স্কোর বোর্ডে ২৭০ রান তোলে আয়ারল্যান্ড। তবে তাদের ৮ উইকেট নেই। এখন বাংলাদেশের সামনে যত দ্রুত সম্ভব তাদের আটকানোর চ্যালেঞ্জ। হাসানও মনে করেন তা, ‘আমরা খুবই ভালো একটা পজিশনে আছি এখন। কালকে (আজ) শুধু সকালবেলা দ্রুত ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা তাড়া করে আবার ভালো একটা কামব্যাক করব।’ ব্যাটিংবান্ধব উইকেট হওয়ায় প্রথম সেশনে ৩০০ হলেও খুব একটা চিন্তার হবে না বলে মনে করেন হাসান। বাংলাদেশের ব্যাটারদের ওপর আস্থা রেখেই তিনি বলেন, ‘ব্যাটিং উইকেট হিসেবে ৩০০ রান খুবই বেশি বলব না আমি। কিন্তু আমরা চেষ্টা করছি, যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন রানরেট ৩ করে আছে। ব্যাটিং উইকেটে এটাই হবে স্বাভাবিক।’

ফিল্ডিংয়ে চিন্তার জায়গা থেকেই যাচ্ছে। প্রথম দিনে চারটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। গত কয়েক সিরিজে ফিল্ডিংয়ে এমন চিত্র দেখা যাচ্ছে। হাসান বলছেন তাদের ফিল্ডিং অনুশীলনে কমতি ছিল না, ‘সবাই যথেষ্ট কঠোর পরিশ্রম করছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করছি মাঠে এসে। চেষ্টা করছি যাতে আরেকটু উন্নতি করা যায়। কিন্তু খেলার মধ্যে এটা হতে পারে, ক্যাচ মিস হতে পারে—এটা খেলার অংশ। আমরা চেষ্টা করি কতটুকু উন্নতি করা যায়। হয়তো আজকে অনেকগুলা মিস হয়েছে; কিন্তু হয়তো পরে আর হবে না বা আরও কমে যাবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X