শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

নেপাল ম্যাচে হামজা-সামিত!

নেপাল ম্যাচে হামজা-সামিত!

সোমবার বিকেলে হামজা চৌধুরী ঢাকা এসেছেন, গতকাল দলের সঙ্গে অনুশীলনও করলেন এ মিডফিল্ডার। কানাডা প্রবাসী সামিত সোমের ঢাকা আসার কথা ছিল গত রাতে। সবকিছু ঠিকভাবে চললে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের আগে দলের সঙ্গে এক সেশন অনুশীলন করতে পারবেন এ মিডফিল্ডার। ভারতের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা মাথায় রেখে নেপাল দ্বৈরথে নামছে লাল-সবুজরা। তাই প্রীতি ম্যাচে দুই ফুটবলারকেই পরখ করতে পারেন হাভিয়ের ক্যাবরেরা। সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশ কোচ।

গতকাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ বলছিলেন, ‘আমাদের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগোচ্ছে। আমরা পুরো দল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি। মাঠে আসার আগেও আমরা একবার আলোচনা করেছি। আমরা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা মূলত কাজ করছি ভারতের ম্যাচটি সামনে রেখে।’

আগামীকাল ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের শেষ হোম ম্যাচের ড্রেস রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে এ ম্যাচকে। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে সে ম্যাচ খেলবে লাল-সবুজরা। ২৫ মার্চ শিলংয়ে গোলশূন্য ড্র করার পর এটি হতে যাচ্ছে দুই প্রতিবেশী দেশের প্রথম সাক্ষাৎ।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছিলেন, ‘আজও গুরুত্বপূর্ণ একটি সেশন হলো। যেখানে খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। সামিত বুধবার দলে যোগ দেবেন। রাতে তিনি আসছেন।’ এ কোচ যোগ করেন, ‘সামিত আসার পর তার অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, আমরা তাদের যত্ন নিচ্ছি, যাতে ভারত ম্যাচে সেরা অবস্থায় থাকতে পারেন। তবে আশা করছি, দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবেন।’

বাছাইয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশের সম্ভাবনার প্রদীপ নিভে গেছে। তারপরও এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। অনলাইনে টিকিট বিক্রির পর দ্রুতই তা ফুরিয়ে গেছে। দুই দেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও ম্যাচে মর্যাদার প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া দুই দেশের সর্বশেষ চার ম্যাচের তিনটি ড্র হয়েছে, এক ম্যাচ জিতেছে ভারত। ভারতের বিপক্ষে জয়ের স্বাদ ভুলতে বসেছে বাংলাদেশ! ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারত। ঢাকায় কি ঘুচবে প্রায় দুই যুগের খরা!

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X