কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

রেখে গেছে নয়, বলব রেখে যাবে

হাবিবুল বাশার সুমন
রেখে গেছে নয়, বলব রেখে যাবে

মুশফিককে এ পর্যায়ে দেখে খুব ভালো লাগে। প্রথম যখন দলে এসেছিল, তখন তো একদম বাচ্চা একটা ছেলে। সেখানে শুরুটা তো ওর অত সহজ ছিল না, কারণ তখন ইংল্যান্ড সফর ছিল, লর্ডসে। ইংল্যান্ড সিরিজটা খুব সহজ ছিল না। তখন আমরা চিন্তা করছিলাম, এত বাচ্চা একটা ছেলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটটা কঠিন হয়ে যায় কি-না। কারণ, অনেক সময় শুরুটা ভালো না হলে পরবর্তী সময়ে একটু কঠিন হয়। সেদিন আমরা একটু চিন্তিত ছিলাম; কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে। বিশেষ করে টেকনিক্যালি খুব সাউন্ড ছিল, প্রথম দিন থেকেই। ওইটা একটা ব্যাপার ছিল যে, তখন মনে হচ্ছিল ছেলেটা যদি টিকে থাকতে পারে, তাহলে আমাদের ক্রিকেটের জন্য অনেক কিছু দিতে পারবে।

যখন প্রথমদিকে দলে এসেছিল, সে দশটা ছেলের মতোই ছিল। ও আর সাকিব আল হাসান—দুজনের চরিত্র পুরোপুরিই ভিন্ন। আমি বলব, আমার সঙ্গে ওরা যে তিনজন এলো, মুশফিক, সাকিব ও তামিম—তিনজন সম্পূর্ণ আলাদা। তখন ওর মধ্যে জেদ জিনিসটা সেরকমভাবে ছিল না; কিন্তু ও সবসময় ক্রিকেটটা উপভোগ করত। সে ক্রিকেট খেলতে পছন্দ করত এবং উপভোগ করত। এ জিনিসটা ওর সবসময় ছিল। প্রথম দিন থেকেই ছিল যে, ওর সব দিন শেষে ওর কাছে ক্রিকেট সবার আগে।

ইংল্যান্ড সফরে মুশফিক তখন দ্বিতীয় কিপার হিসেবে দলের সঙ্গে ছিল। অনুশীলন ম্যাচগুলোতে ওর ব্যাটিং দেখে মনে হয়েছিল, সে আসলেই ব্যাটসম্যান। যেহেতু ইংল্যান্ডের কন্ডিশন, ভালো টেকনিক দরকার হয়—ওর মধ্যে এ জিনিসটা তখন দেখা গিয়েছিল। আমরা যারা ছিলাম, তাদের সবার মধ্যে ও ভালো ব্যাটিং করছিল। টেকনিক্যালি খুবই দারুণ মনে হয়েছিল। মূলত ব্যাটিংয়ের জন্যই তার দলে আসা।

আমার মনে হয়, ওর ক্যারিয়ারের এক একটা ফেজে এক এক রকম ছিল। শুরুতে একরকম ছিল, অধিনায়কত্ব যখন করছে, তখন আরেক রকম ছিল। আবার অধিনায়কত্ব ছাড়ার পর ছিল অন্যরকম। টেস্ট ক্রিকেট যদি বলেন, ওর যে জিনিসটা প্রথমদিকে মানতে একটু কষ্ট হয়েছে; কিন্তু শেষ পর্যন্ত ওর জন্য ভালো হয়েছে—সেটা হলো উইকেটকিপিং করলে ৬-এ ব্যাটিং করা। ও আসলে ফোর-ফাইভের ব্যাটসম্যান বলে আমার কাছে সবসময় মনে হতো। সিক্সে ব্যাটিং করলে অনেক সময় ইনিংসটা বড় করা যায় না, কারণ অনেক সময় ভালো ব্যাটার থাকে না। আমি মনে করি, ওর কিপিং ছেড়ে দিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলার সিদ্ধান্তটা খুব ভালো ছিল। তারপর থেকে ওর ব্যাটিংয়ের ইনিংসগুলো লম্বা হওয়া শুরু হয়, বড় ইনিংসগুলো শুরু হয়।

ব্যক্তিগতভাবে মুশফিক অনেক আবেগি। অবশ্য আবেগ জিনিসটা আমাদের সবারই কমবেশি আছে। ওরও আছে; কিন্তু একটু বেশি। অথচ কোনোদিন এটা খেলার ওপর প্রভাব ফেলেনি। ক্রিকেটের প্রতি ওর যে প্যাশন, ওটা কখনো পরিবর্তন হয়নি। তবে মুশফিক অনেক পরিশ্রমী। ও যে পরিশ্রম করে, এটা খুব কঠিন কাজ। সব সময় ভালো করতে চায়। এর জন্য ও যে কোনো কিছু বিসর্জন দিতেও রাজি।

দেশের হয়ে প্রথম শততম টেস্ট খেলা মুশফিকের জন্য তো অবশ্যই ভালো। ও তো সবসময় চায় ভালো করতে। ওটা ওর প্রথম লক্ষ্য। ওর কাছে এর থেকে ওপরে আর কিছু নেই। আমার মনে হয় যে, বাংলাদেশ ক্রিকেটের জন্য কিংবা নিজের সন্তুষ্টির জন্য ও সেরাটাই করতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় মাইলফলক রেখে যাচ্ছে। আমি এখনই ‘রেখে গেছে’ কথাটা বলতে চাই না, আমি বলব যে, ‘রেখে যাবে’। আমার ধারণা, তার পক্ষে আরও দুই বছর অনায়াসে টেস্ট চালিয়ে যাওয়া সম্ভব। ও যতদিন উপভোগ করবে, ততদিন খেলুক। সে একটা উদাহরণ রেখে যাচ্ছে, ভবিষ্যতে যারা খেলবে সবার জন্য…। ও বাংলাদেশের অ্যাসেট। ও দলে থাকলে বাকি ব্যাটসম্যানরা অনেক এনজয় করে। আমাদের মধ্যে তো অনেকেই অনেক কিছু করতে পছন্দ করি। বিভিন্ন ধরনের পছন্দ বেছে নিই। কেউ ঘুরতে ভালোবাসে, কেউ ভ্রমণ করতে, কেউবা বই পড়তে ভালোবাসে, আবার কেউ সিনেমা দেখতে ভালোবাসে। মুশফিক মনে হয় ক্রিকেট খেলতেই ভালোবাসে সবসময়। ওর তো ব্যক্তিগত জীবন আছে, পরিবারের সঙ্গে সময়

কাটায়। কিন্তু মনে হয়, সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পায় ক্রিকেটে, স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১০

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১১

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১২

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১৩

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৪

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৫

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৬

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৯

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

২০
X