কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ধোঁইয়া উঠতে দেখা যাচ্ছে। পুরোনো ছবি
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ধোঁইয়া উঠতে দেখা যাচ্ছে। পুরোনো ছবি

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, চলমান ‘অপারেশন থান্ডার’-এর ২২তম ধাপে বুধবার (২২ জুলাই) ভোরে জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। খবর ইরনার।

বুধবার প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন ও কল্যাণমূলক স্থাপনা, পাশাপাশি সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতেও আরাশ ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। সেখানে সামরিক সরঞ্জামের গুদাম, বড় আকারের সংরক্ষণাগার এবং ভারী সামরিক বিমানের রক্ষণাবেক্ষণ শেল্টার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনী জানায়, ‘অপারেশন থান্ডার’-এর সর্বশেষ ধাপ দক্ষিণ ইরানের বীর ও অবিচল জনগণের প্রতি উৎসর্গ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের সমর্থন এবং ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম ও শহীদ কমান্ডারদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

এদিকে, ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র টানা ১১তম রাত ধরে দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে, যাকে তারা যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।

এর জবাবে পশ্চিম এশাজুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা অব্যাহত রেখেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১০

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১১

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১২

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৪

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৫

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৭

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৯

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

২০
X