ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

নাটকীয়তার পর ফাইনালে আকবররা

নাটকীয়তার পর ফাইনালে আকবররা

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চ ছাপিয়ে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত ২ উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

সুপার ওভারের আগে চরম নাটকীয়তা ছিল ২০ ওভারের মূল খেলায়। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দলের শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। হাতে ছিল ৫ উইকেট। ওই মুহূর্তে বল হাতে নিয়ে ৬ বলে মাত্র ৫ রান দেন রিপন, তুলে নেন একটি উইকেট। আর তাতেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্যর (২৩ বলে ৪৪) ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই চালকের আসনে বসে ভারত। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে তারা। ম্যাচ জিততে শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান, কিন্তু সেই বলে ৩ রান নিলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সোহান ৬৫, জিসান ২৬, জাওয়াদ ১৩, আকবর ৯, আবু হায়দার ০, মেহেরব ৪৮* মাহিদুল ১, ইয়াসির ১৭*; ভাইশাক ৪-০-৫১-০, গুরজাপনিত ৪-০-৩৯-২, হার্শ ৪-০-২২-১, সুয়াশ ৪-০-১৭-১, রামানদিপ ২-০-২৯-১, ধির ২-০-৩৩-১)।

ভারত ‘এ’: ২০ ওভারে ১৯৪/৬ (সুরিয়াভানশি ৩৮, প্রিয়ানশ ৪৪, ধির ৭, জিতেশ ৩৩, ওয়াধেরা ৩২*, রামানদিপ ১৭, আশুতোষ ১৩, হার্শ ৩*; রিপন ৪-০-৩৫-১, মেহরব ৪-০-৩৫-০, জিসান

১-০-১৪-০, সাকলাইন ৪-০-২৬-১, আবু হায়দার ৩-০-৪৪-২, রকিবুল ৪-০-৩৯-২)।

ফল: ম্যাচ টাই, সুপার ওভারে বাংলাদেশ জয়ী।

ম্যাচসেরা: এসএম মেহেরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X