স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ নারী ক্রিকেটার

আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের মেগা নিলাম। ওই নিলামের জন্য বাংলাদেশের তিন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। বিশ্বের নামিদামি নারী ক্রিকেটাররাই শুধু আইপিএলের এই সংস্করণে সুযোগ পেয়ে থাকেন। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বল করে আলোচনায় আসেন পেসার মারুফা আক্তার। বিশেষ করে বাংলাদেশের প্রথম ম্যাচেই দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে আউট করেছিলেন তিনি। তার সেই ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। সে সময় মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। সহজাত ইনসুইং ডেলিভারিতে সবার নজরকাড়া মারুফা নাম লিখিয়েছেন নারী আইপিএলে। মারুফার পাশাপাশি আইপিএলে নাম নিবন্ধন করিয়েছেন স্বর্ণা আক্তার। বিশ্বকাপে ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া নাম দিয়েছেন রাবেয়া খানও। ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন তিনি। বাংলাদেশের তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। আইপিএলের মেগা নিলামের জন্য ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ৮৩ জন বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে মাত্র ২৩ জন বিদেশি ক্রিকেটার মেগা নিলাম থেকে দল পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X