ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

থিম সং পেল বিকেএসপি

থিম সং পেল বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) গৌরবময় ইতিহাস, ক্রীড়া চেতনা ও ভবিষ্যৎ দর্শনকে তুলে ধরতে সদ্য নির্মিত থিম সং ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ আজ আত্মপ্রকাশ করেছে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম অডিও ভিজ্যুয়াল সেন্টারে সব শিক্ষক-প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে থিম সং উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপির থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করেন। মহাপরিচালক ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ থিম সংকে শুধু একটি সুর না বলে এটিকে বিকেএসপির চেতনা ও গৌরবময় পথচলার প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তিনি মনে করেন, এ প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি করেছে, এ থিম সং আমাদের সেই যাত্রাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে এবং ক্রীড়াপ্রেমী মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। তিনি থিম সংয়ে বিকেএসপির শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, দেশপ্রেম এবং জয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে জানান। যাদের পরিশ্রমে থিম সং বাস্তব রূপ পেয়েছে সেই শিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান মহাপরিচালক।

থিম সংয়ের গীতিকার বিকেএসপি ক্রীড়া কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং নিহার আহমেদ, সুর দিয়েছেন বেলাল খান, সংগীত আয়োজনে ছিলেন সজিব এবং শিল্পী—কণা, বেলাল খান, নদী ও সজীব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X