স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

কোয়ার্টারেই মেসি-রোনালদো মহারণ!

কোয়ার্টারেই মেসি-রোনালদো মহারণ!

কে সেরা—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো! এই তর্কের হয়তো মীমাংসা হবেও না। মেসির বিশ্বকাপ জেতা কিংবা রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স; দুজনের ঈর্ষণীয় সব অর্জন নিয়ে কম তো মাতামাতি নেই। বিশ্বকাপ মঞ্চে যা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় ভক্তদের মনে। এত এত তর্কবিতর্কের পরও কখনোই দুই তারকার দ্বৈরথ দেখা যায়নি বৈশ্বিক টুর্নামেন্টে। এবার হয়তো সেরকম কিছুই ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে। শুধু তাই নয়, সমীকরণ ধরে এগোতে পারলে ফাইনালের আগেই দেখা মিলতে পারে ব্রাজিল-আর্জেন্টিনারও। সেক্ষেত্রে অন্তত একটি লাতিন দলের ফাইনাল খেলাটাও নিশ্চিত হবে।

ওয়াশিংটন ডিসির কেনেডি ওভালে শুক্রবার রাতে হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের ড্র। গ্রুপ পর্বে ভাগ্যকে সঙ্গী করতে পেরেছে মেসি ও রোনালদোর দল। তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে তারা। গ্রুপ ‘জে’তে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ ‘কে’তে থাকা পর্তুগালের প্রথম দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। বাকি একটি দল হতে পারে প্লে-অফ থেকে উঠে আসবে। সম্ভাব্য দলের মধ্যে আছে ডিআর কঙ্গো, জ্যামাইকা, নিউ ক্যালিদোনিয়ার। এখানে জয়ী দলটিই হবে পর্তুগিজদের সঙ্গী। এবার গ্রুপগুলোর নকআউট পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখলে মেসির সঙ্গে দেখা মিলতে পারে রোনালদোর দ্বৈরথের।

কাতার বিশ্বকাপের একটি ছবি নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। একটি দাবার কোর্টের দুই পাশে মেসি ও রোনালদোর লড়াই। ছবিটিতে একই সময় দুজন না থাকলেও ভিন্ন ভিন্ন সময়ে দুজনকে একই ফ্রেমে এনেছিল একটি প্রতিষ্ঠান। বাণিজ্যিক কারণেই সে ছবি প্রকাশ করেছিল তারা, রীতিমতো ভাইরালও হতে দেখা গেছে। যদি বিশ্বকাপ মঞ্চেই ৯০ মিনিট দুজনের দ্বৈরথ দেখা যায়, সেটা কেমন হতে পারে চিন্তা করছেন! বিশ্বকাপ ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে পারে সেই ম্যাচটির সম্প্রচার। আয়ের কথাও আপাতত বাদই থাকল। আগে জানা যাক, কীভাবে দেখা মিলতে পারে দুই মহা তারকার।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ পর্বের হিসাব বলছে, কোয়ার্টার ফাইনালে দেখা মিলতে পারে মেসি ও রোনালদোর। তবে কিছু হিসাব নিকাশও আছে। প্রথমেই দুই দলকে নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে হবে। শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান বলছে, ‘জে’ ও ‘কে’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার সমূহ সম্ভাবনা আছে আর্জেন্টিনা ও পর্তুগালের। আর্জেন্টিনার জন্য খুব কঠিন হওয়ার কথাও নয়। তবে পর্তুগালকে গ্রুপসেরা হতে হলে কলম্বিয়ার বাধা টপকাতে হবে। আর সেটা সম্ভব হওয়ার পর নকআউট পর্বে জিতে আসতে হবে তাদের। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে নিজেরা নিজেদের মুখোমুখি হবে। এ দুই দলের সমীকরণ মতো এগোতে পারলে কোয়ার্টারে ইংল্যান্ডকে পাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল-ইংল্যান্ড ও আর্জেন্টিনা-পর্তুগাল থেকে জেতা দুই দল খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে। অর্থাৎ দুই ইউরোপিয়ান কিংবা দুই লাতিন দলের দেখা মিলতে পারে সেমিফাইনালে। আবার এক ইউরোপিয়ান ও এক লাতিনকেও দেখা যেতে পারে শিরোপার মঞ্চের দৌড়ে। সবকিছুর হিসাব মিলবে দলগুলোর সেরা পারফরম্যান্সের পরই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X