স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ইতিহাস পিএসজির ক্লাব বিশ্বকাপ চেলসির

ইতিহাস পিএসজির ক্লাব বিশ্বকাপ চেলসির

২০২৪ সালের ফুটবল বর্ণময় করে তুলেছে স্পেন আর আর্জেন্টিনা। ব্যক্তিগত নৈপুণ্যে সাড়া ফেলেছিলেন রদ্রি এবং ভিনিসিয়ুস জুনিয়র। ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি। আর ফিফা দ্য বেস্ট হয়েছিলেন ভিনি। ২০২৫ সালে অবশ্য ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্ট উঠেছে উসমান দেম্বেলের হাতে। এবং ফরাসি তারকার দাপটেই ইতিহাস গড়েছে পিএসজি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে দলটি। ফুরিয়ে যেতে থাকা বছরে ক্লাব বিশ্বকাপ উঠেছে চেলসির হাতে। জায়ান্ট কিলার হিসেবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছে ক্রিস্টাল প্যালেস। মেয়েদের ইউরোতে দর্শক উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ফুটবল স্কাউটিংয়ের বিপ্লবটাও কারও চোখ এড়ায়নি। এসব নিয়েই কালবেলার এ বছরের ফুটবল সালতামামি...

পিএসজির ইতিহাস

প্রায় ৩২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ফ্রান্সের ক্লাব। মার্সেইয়ের পর ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। জার্মানির মাঠে ইতালির ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাস গড়ে তারা। লুইস এনরিকের হাতে পড়ার পরই বদলে যায় ক্লাবটি। সামান্য অর্থ ঢেলে সঠিক পরিকল্পনায় ইউরোপের সেরা ক্লাব হয়েছে তারা। ১৯৯৩ সালে ফরাসি ক্লাব মার্সেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। সেটা ছিল প্রথম। মার্সেই হারিয়েছিল এসি মিলানকে। সেটাও মিউনিখের মাঠেই। ৩২ বছর পর মিউনিখের মাঠের ইন্টার মিলানকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। রিয়াল মাদ্রিদকে হারানো আর্সেনালকে সেমিফাইনালের দুই পর্বে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। এরপর ফাইনালে বাজিমাত। ফ্রান্সের সেরা ক্লাব হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার হতাশা ছিল। ২০২০ সালে ফাইনালে উঠে হারতে হয়েছিল পিএসজিকে। এবার চ্যাম্পিয়ন হয়ে থেমেছে তারা।

বিশ্বচ্যাম্পিয়ন চেলসি

বিশ্ব ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ১ জুন মিউনিখের মাঠে ইন্টার মিলানকে ৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি ১৪ জুলাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে সাফল্য ধরে রাখতে পারেনি। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে চেলসির কাছে ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারের পর মেজাজ হারিয়েছিলেন এনরিকে। ফাইনালের আগে পিএসজিকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরেছিল সবাই। ফাইনালে বিবাদ হয় দুই দলের মধ্যেও। চেলসির গোলদাতা জোয়াও পেদ্রোকে চড় মেরেছিলেন এনরিকে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪ গোলে হারিয়েছিল পিএসজি। তার আগে তাদের হাতে বিদায় নিয়েছিল লিয়োনেল মেসির ইন্টার মায়ামি। অন্যদিকে চেলসি নকআউটে বেনফিকা, পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

ব্যালন ডি’অর হাতে দেম্বেলে

উসমান দেম্বেলে যে ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তা ঘোষণার আগেই জানিয়ে দিয়েছিলেন রদ্রি। তিনি অবশ্য পিএসজির কারও জেতা উচিত বলে দুজনের নাম করেন। একজন উসমান দেম্বেলে, অন্যজন ভিতিনিয়া। পুরস্কার ঘোষণার আগে সমাজিক যোগাযোগমাধ্যমে একটা তালিকা ছড়িয়ে পড়েছিল। সেখানে দেম্বেলেকে পেছনে ফেলেছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে-তে ব্যালন ডি’অরের নতুন বিজয়ী হিসেবে ইতিহাস গড়েন দেম্বেলে। আগস্টে সম্ভাব্য সেরাদের যে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকায় ছিল লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে ও ভিতিনিয়ার নাম। সেখান থেকে ইয়ামালেকে হারিয়ে বাজিমাত করেন দেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে সব মিলিয়ে ৩৫ গোল করেন তিনি। তার দাপটেই পিএসজি জিতেছিল ঘরোয়া ট্রেবল আর চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

প্রত্যাশামতোই ফিফা দ্য বেস্ট হন উসমান দেম্বেলে। সেরা নারী ফুটবলার হন আইতানা বোনমাতি। সেরা নারী কোচের পুরস্কার জেতেন সারিনা ভিগমান। সেরা পুরুষ কোচ লুইস এনরিকে। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।

এ ছাড়া জায়ান্ট কিলার হিসেবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছে ক্রিস্টাল প্যালেস। মেয়েদের ইউরোতে দর্শক উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে। সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ফুটবল স্কাউটিংয়ের বিপ্লবটাও ছিল গত বছর চোখ পড়ার মতো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X