বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

সপরিবারে লন্ডনে শাহরুখ খান। ছবি: সংগৃহীত
সপরিবারে লন্ডনে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভারতজুড়ে চলছে ‘ককরোচ পার্টির’ আন্দোলন, যা রূপ নিয়েছে ব্যাপক আকারের ছাত্র আন্দোলনে। এ নিয়ে বলিউডের অনেকে প্রতিক্রিয়া দেখালেও চুপ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরই মধ্যে পুরো পরিবার নিয়ে হাজির হলেন লন্ডনে। স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ছেলে আরিয়ান খানকে নিয়ে সময় কাটাতে দেখা গেল ‘কিং খান’-কে।

সাম্প্রতিক সময়ে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ততায় কাটাতে হচ্ছে শাহরুখকে। এসব ব্যস্ততা থেকে একটু মানসিক প্রশান্তির খোঁজে এই অস্থির সময়ের মধ্যেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গেলেন লন্ডনে। সম্প্রতি গৌরী ও সুহানার সঙ্গে লন্ডনের রাস্তায় ফ্রেমবন্দি হয়েছেন এই সুপারস্টার। ক্যামেরার লাইমলাইট থেকে দূরে ক্যাজুয়াল মেজাজে তাদের এই আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ভক্তদের মধ্যে নতুন করে এক আলোড়ন সৃষ্টি করেছে।

লন্ডনের একটি ভবনের সামনে এই তিনজনকে বের হওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। বিদেশে সাধারণত নিজের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন শাহরুখ। তবে এদিন তাকে দেখা গেল ফুরফুরা মেজাজে। পরনে ছিল একটি সাদা টি-শার্ট, তার ওপর নীল রঙের হুডি ও ব্ল্যাক কার্গো ট্রাউজার্স। হুডিতে মাথা ঢেকে আড়ালে থাকার চেষ্টা করলেও ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। অন্যদিকে ক্যারিয়ারের বড় প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত থাকা সুহানা নজর কেড়েছেন স্লেভলেস গ্রে পোশাকে; আর গৌরী খান ক্ল্যাসিক ডেনিম-অন-ডেনিম স্টাইলে ধরে রেখেছিলেন স্টাইলিশ লুক।

মজার বিষয়, কেবল শাহরুখ, গৌরী ও সুহানাই নন—লন্ডনের সান্ধ্যকালীন আবহে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন বড় ছেলে আরিয়ান খানও। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন তিনি।

বর্তমানে ক্যারিয়ারের অন্যতম বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘কিং’ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিশাল বাজেটের অ্যাকশন ড্রামায় প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে ফুল-লেংথ স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে। এই বছরের ক্রিসমাসে মুক্তি পেতে যাওয়া ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: ফিল্মফেয়ার ডটকম

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১০

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১১

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১২

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৩

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৪

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৫

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৭

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৮

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

২০
X