বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ফুটবল: ঐতিহাসিক বৈপরীত্যের বছর

বাংলাদেশের ফুটবল: ঐতিহাসিক বৈপরীত্যের বছর

দেশের ফুটবলের নেতৃত্বে পরিবর্তন : দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালনের পর কাজী মো. সালাহউদ্দিন সরে দাঁড়ান। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তাবিথ আউয়াল

বিদায়ের প্রহর গুনছে ২০২৫ সাল, নতুন বছর বরণে প্রস্তুত হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। ২০২৫ সালে নতুন স্বপ্ন দেখেছিলেন দেশের ফুটবলামোদিরা। পুরুষ দল প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ ঘটাতে পারেনি। নারী ফুটবলে নানা বিতর্ক থাকলেও সাফল্য এসেছে এ বছর। দেশের ফুটবলাঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

প্রবাসীদের আগমন : ২০২৫ সালে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল প্রবাসী খেলোয়াড়দের আগমন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাপুষ্ট হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দিয়েছেন। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিষেক হয় এ মিডফিল্ডারের। সাত ম্যাচে ৪ গোল করে বছর শেষ করছেন হামজা চৌধুরী। কানাডা প্রবাসী সামিত সোম, ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ যোগ দেওয়ায় দলে নতুন প্রাণশক্তি যোগ হয়েছে।

স্বপ্ন ও ব্যর্থতা : পুরুষ দলকে ঘিরে ছিল ৪৫ বছর পর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের প্রথম চার ম্যাচে জয় না পাওয়ায় অবশ্য স্বপ্নটা ফিকে হয়ে গেছে। শেখ মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ২২ বছর পর পাওয়া জয় ছিল বছরের অন্যতম উজ্জ্বল মুহূর্ত।

নারীদের বিদ্রোহ ও ইতিহাস : নারী ফুটবলে ২০২৫ সাল ছিল নাটকীয়। জানুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ সিনিয়র খেলোয়াড় বিদ্রোহ করেন। বিতর্ক পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।

কুড়িতেও সাফল্য : জুলাইয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। আসরের ফাইনালে মোসাম্মৎ সাগরিকা ৪ গোলের সবগুলো করেছেন, পেয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। সিনিয়র নারী জাতীয় দলের মতো অনূর্ধ্ব-২০ মেয়েরাও ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায়।

সাদা-কালোর রঙিন মৌসুম : ঘরোয়া ফুটবলে মোহামেডান ২৩ বছর পর লিগ শিরোপা জিতেছে। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং দেড় যুগ পর ডাবল হ্যাটট্রিক করে আলোচনায় আসেন। নতুন নিয়মে সার্কভুক্ত দেশের খেলোয়াড়দের দেশি খেলোয়াড় হিসেবে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।

স্টেডিয়ামে ফেরার আনন্দ : দীর্ঘ চার বছরের বেশি সময় ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে নির্বাসিত ছিল ফুটবল। সংস্কার শেষে নতুন রূপ পাওয়া জাতীয় স্টেডিয়ামে আবার খেলা ফিরেছে। দর্শকদের ভিড় মাঠে নতুন উদ্দীপনা ছড়িয়েছে।

কোচ নিয়ে আলোচনা : নারী দলের কোচ পিটার বাটলার বিদ্রোহের পর সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে বাংলাদেশকে এশিয়ান কাপে তুলেছেন। পুরুষ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে বছরজুড়ে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

নেতৃত্বে পরিবর্তন : ১৬ বছর দায়িত্ব পালনের পর কাজী মো. সালাহউদ্দিন বাফুফে সভাপতির পদ ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন তাবিথ আউয়াল, যা ফুটবলে নেতৃত্বের বড় পালাবদল হিসেবে দেখা হয়েছে।

দলবদলে নিষেধাজ্ঞা : বিদেশি খেলোয়াড়দের অভিযোগের কারণে বসুন্ধরা কিংস, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ও ফেনী সকার ক্লাবের ওপর দলবদল সংক্রান্ত দশটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সিনিয়রদের উপেক্ষা : প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহের কারণে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, নিলুফার ইয়াসমিন নীলা সিনিয়র জাতীয় দলে ব্রাত্য হয়ে যান। নারী সাফ জয়ী দলের সদস্যরা বছরের শেষদিকে ফুটসাল দলে জায়গা পেয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X