

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ফিফার পক্ষ থেকে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে ফাইনাল দেখার সুযোগ থাকলেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আগের সব ম্যাচের মতো এবারও নিজের বাসভবনে
বসেই আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী লড়াই উপভোগ করবেন। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে এক অদ্ভুত ব্যক্তিগত বিশ্বাস। মিলেই মনে করেন, বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রতিটি ম্যাচ তিনি যেভাবে দেখেছেন, ঠিক সেভাবেই ফাইনাল দেখলে আর্জেন্টিনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে। টুর্নামেন্টজুড়ে তিনি নিজের বাড়িতে বসে খেলা দেখেছেন এবং প্রতিবারই একটি নির্দিষ্ট জ্যাকেট পরে ছিলেন। তার বিশ্বাস, সেই ‘লাকি জ্যাকেট’ আর্জেন্টিনার জয়ের সঙ্গে জড়িয়ে গেছে। বুয়েন্স আয়ার্সের একটি রেডিওকে মিলেই বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার প্রশ্নই নেই।
৬১.৮ কিলোমিটারের বিস্ময়, থামেননি টিলেমান্স
বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি টিলেমান্স যেন পুরো বিশ্বকাপজুড়েই ছুটেছেন বিরামহীন। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার দৌড় ৬১.৮ কিলোমিটার (প্রায় ৩৮ মাইল), যা সবার ওপরে। আক্রমণ ও রক্ষণের সেতুবন্ধন গড়ে তুলতে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার অবিরাম ছুটে চলাই প্রমাণ করে, আধুনিক ফুটবলে কারিগরি দক্ষতার পাশাপাশি অসাধারণ ফিটনেস ও নিরন্তর পরিশ্রমই একজন মিডফিল্ডারের সবচেয়ে বড় শক্তি।
১৩১.৯ কিলোমিটারের গতির গোল গুইয়ের
পায়ের জোরে নয়, নিখুঁত কৌশল আর ক্ষিপ্রতার মিশেলে বিশ্বকাপে বিস্ময় ছড়িয়েছেন সেনেগালের পাপে গুইয়ে। তার নেওয়া শটে বলের গতি ছিল ঘণ্টায় ১৩১.৯ কিলোমিটার (প্রায় ৮২ মাইল), যা টুর্নামেন্টের অন্যতম দ্রুততম
এক ম্যাচে ১৬.২৯ কি.মি. দৌড় কাস্তানোর
এক ম্যাচে যেন থামতেই ভুলে গিয়েছিলেন বেলজিয়ামের ফুলব্যাক টিমোথি কাস্তানো। ১৬.২৯ কিলোমিটার (প্রায় ১০ মাইল) দৌড়ে গড়েছেন বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমের রেকর্ড। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে বারবার ওভারল্যাপ করে তিনি দেখিয়েছেন আধুনিক ফুলব্যাকের প্রকৃত ভূমিকা। উচ্চগতির ফুটবলে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার অসাধারণ ফিটনেস, সহনশীলতা ও অবিরাম কর্মক্ষমতারই প্রতিচ্ছবি।
গতির রাজা এমবাপ্পে স্প্রিন্টে বিস্ফোরণ
গতির ঝড়ে বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এ তারকার সর্বোচ্চ স্প্রিন্টের গতি ছিল ঘণ্টায় ৩৭.৬ কিলোমিটার (প্রায় ২৩ মাইল), যা টুর্নামেন্টের অন্যতম সেরা। কয়েক সেকেন্ডেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেওয়ার এই সামর্থ্য তাকে করেছে ডিফেন্ডারদের আতঙ্ক। শুধু দ্রুত দৌড় নয়, বল নিয়ন্ত্রণে রেখেও এমন গতি ধরে রাখার দক্ষতাই এমবাপ্পেকে ফুটবলবিশ্বের ভয়ংকরতম ফরোয়ার্ডদের একজন করেছে।
ভানাকেনের বিস্ময়কর গোল
দূরত্ব পেরিয়ে নিখুঁত লক্ষ্যভেদের এক অনন্য নজির গড়েছেন বেলজিয়ামের হান্স ভানাকেন। বিশ্বকাপে তার করা গোলটি এসেছে ৩২.৪৫ মিটার (প্রায় ১০৬ ফুট) দূর থেকে। এমন দূরপাল্লার শটে শুধু শক্তি নয়, প্রয়োজন নিখুঁত নিয়ন্ত্রণ, সঠিক টাইমিং ও গোলরক্ষকের অবস্থান বোঝার ক্ষমতা। ভানাকেনের এই গোল প্রমাণ করেছে, সুযোগের মুহূর্তে সাহসী সিদ্ধান্ত আর দক্ষতার সমন্বয় কতটা কার্যকর হতে পারে।
ফুটবলের ৯০ মিনিটে
চোখ খোঁজে গোল, কান শোনে গ্যালারির গর্জন। কিন্তু চোখে দেখা সেই গল্পের বাইরেও
চলে আরেক প্রতিযোগিতা, যা ধরা পড়ে শুধু প্রযুক্তির পর্দায়। কে সবচেয়ে দ্রুত ছুটেছেন, কে পুরো ম্যাচে
সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়েছেন, কার শট ছিল সবচেয়ে ভয়ংকর—এমন অগণিত তথ্য ফুটবলের সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরে। ফিফার পরিসংখ্যান থেকে নেওয়া তথ্যের উপরভিত্তি করে সংখ্যার ভাষায় লেখা
এই গল্পই জানিয়ে দেয়, মাঠে নায়কদের আসল সামর্থ্য কতটা…