কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

ইরানের মানচিত্র। ছবি: সংগৃহীত
ইরানের মানচিত্র। ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের একাধিক এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এ দাবি করেছেন প্রদেশটির রাজনৈতিক ও সামাজিকবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ান।

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে তিনি জানান, বুশেহরের দাশতি কাউন্টির একটি এলাকায় মার্কিন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বুশেহর প্রদেশের চোগাদাক শহরেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এর আগে ইরানের কয়েকটি অঞ্চলে হামলার খবর আসে। এর মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের উপকূলীয় বুনজি গ্রামের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। ফলে প্রায় ২০টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমোজগান পানি ও পয়োনিষ্কাশন কোম্পানির প্রধান হামজেহ পুর জানান, হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুনজি ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X