স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

ফুয়েন্তের চোখে আর্জেন্টিনার আচরণ ‘অগ্রহণযোগ্য’

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, গত রোববারের বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় যে আচরণ করেছেন, তা ছিল ‘অসহনীয়’ এবং ‘একেবারেই অগ্রহণযোগ্য’। সে ঘটনার কেন্দ্রে ছিলেন নাহুয়েল মোলিনা ও লিয়ান্দ্রো পারেদেস। স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের উদযাপনে যখন মেতে উঠেছিল, নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে, তখন মোলিনা স্পেনের রদ্রির ওপর চড়াও হন।

অন্যদিকে পারেদেস এরিক গার্সিয়াকে আক্রমণাত্মকভাবে ধাক্কা দেন এবং পরে গাভির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন।

স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘সে মুহূর্তে আমি কিছুই বুঝতে পারিনি। আমি তখন খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করছিলাম। কিন্তু যাই হোক, এমন আচরণ অসহনীয়, অগ্রহণযোগ্য—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ম্যাচের আগে যাদের আমি প্রশংসা করেছি, এখনো করি—তারা সবাই অসাধারণ মানের ফুটবলার এবং তাদের কোচও দারুণ। আমার বিশ্বাস, তাদেরও আমাদের মতোই খারাপ লেগেছে নিজেদের দলের এমন প্রতিক্রিয়া দেখে।’

দে লা ফুয়েন্তে আরও বলেন, তার খেলোয়াড়রা ‘আক্রমণাত্মক আচরণ’ ও ‘উসকানির’ মুখেও অসাধারণ সংযম ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। তার মতে, স্পেনের খেলোয়াড়রা ধৈর্য না ধরলে পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারত।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি খতিয়ে দেখছে, সংশ্লিষ্ট খেলোয়াড়রা তাদের শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন কি না।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X