কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

দগ্ধ ৮, দুই ফায়ারকর্মীর শরীর পুড়েছে শতভাগ

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন
দগ্ধ ৮, দুই ফায়ারকর্মীর শরীর পুড়েছে শতভাগ

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে সাহারা সুপার মার্কেটের পাশে অবস্থিত একটি কেমিক্যাল দোকান ও গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের পাঁচজন সদস্য দগ্ধ হন এবং স্থানীয় তিনজন শ্রমিক আহত হন।

কালবেলার টঙ্গি প্রতিনিধি জানিয়েছেন, দগ্ধদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান এবং শামীম আহমেদ। আহত শ্রমিকরা হলেন রুবেল, সুমন ও আমিনুল ইসলাম রুবেল। প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, ‘প্রথমে সাধারণ দোকানে আগুন লেগেছে এমন তথ্য পাওয়া গেলেও পরে জানা যায়, এটি একটি কেমিক্যাল গোডাউন। সেখানে সোডিয়াম বাই কার্বনেট, ব্লিচিং পাউডারসহ বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক উপাদান ছিল।’ তিনি জানান, ‘গোডাউনটি টিন দিয়ে তৈরি, কোনো সাইনবোর্ড ছিল না এবং কেমিক্যালগুলো যথাযথভাবে সংরক্ষিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘ভবনটির অভ্যন্তরীণ অবস্থা খুবই জটিল ও এলোমেলো, সিঁড়ির দিকনির্দেশনাও পরিষ্কার নয়। মালিকপক্ষের কারও সঙ্গেও এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, যা অগ্নিনির্বাপণ কাজে বাধা সৃষ্টি করেছে।’

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ‘দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনকে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’ ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং সিনিয়র কর্মকর্তারা তাদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, টঙ্গীর বিভিন্ন মার্কেট ও আবাসিক এলাকার আশপাশে বহু কেমিক্যাল গোডাউন রয়েছে, যেগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। তারা বলেন, বছরের পর বছর প্রশাসনিক নজরদারি ছাড়া এসব ব্যবসা পরিচালিত হচ্ছে, যা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। তারা প্রশাসনের প্রতি কঠোর তদারকি ও নিয়মিত পরিদর্শনের দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান জানান, ‘গোডাউনের লাইসেন্স, সুরক্ষা ব্যবস্থা ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি গাফিলতির প্রমাণ মেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X