কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

সবজির সঙ্গে বাড়তি ডিমের দামও

কমেছে কাঁচামরিচের দাম
সবজির সঙ্গে বাড়তি ডিমের দামও

নিত্যপণ্যের বাড়তি দরে হাঁসফাঁস ভোক্তাদের। সবজি, মাছ, মাংস, ডিমসহ কোনো পণ্যেরই দাম কমার খবর নেই। রাজধানীর বাজারগুলোতে দু-একটি বাদে সব সবজির দামই ৬০ টাকার বেশি। সবজির পাশাপাশি বেড়েছে ডিমের দামও। তবে কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।

গতকাল বৃস্পতিবার রাজধানীর গেন্ডারিয়া, সূত্রাপুর, শ্যামবাজার, নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম বাড়তি। ডিমের দামও হালিতে ৫ টাকা বেড়েছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বাড়ার কারণে কয়েকটির দর কিছুটা কমেছিল। তবে চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে প্রতি কেজি পটোলের দাম গত সপ্তাহের চেয়ে ২০ টাকার মতো বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁকরোল আগের সপ্তাহে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও গতকাল দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা।

একইভাবে গত সপ্তাহে ঢ্যাঁড়স বিক্রি হয়েছিল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে, তা গতকাল বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে। গত সপ্তাহে কেজিতে ১০ টাকা কমেছিল করলা ও ঝিঙার দর। এ সপ্তাহে এ দুই সবজির দাম ফিরেছে আগের দরে। বাজারে সবজি দুটি বিক্রি হচ্ছে যথাক্রমে ১০০ থেকে ১২০ টাকা ও ৮০ থেকে ৯০ টাকা দরে। ধুন্দল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এ ছাড়া বরবটি ১০০ থেকে ১২০, লম্বা বেগুন ৮০ থেকে ১০০ ও গোল বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। তবে কিছুটা কমেছে টমেটো ও শসার দাম। প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১৩০ ও শসা ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুধু কম দামের সবজির মধ্যে রয়েছে কাঁচা পেঁপে ও আলু। এ দুটি পণ্য বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে।

সূত্রাপুর বাজারে আসা শাহিন মিয়া নামে এক ক্রেতা কালবেলাকে বলেন, শীত আসতে আর বেশিদিন বাকি নেই। শীতের কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। কিন্তু এখনো সব ধরনের সবজির দাম চড়া। মাছ ও মাংসের দামও বেশি। এত বাড়তি দাম দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।

কমেছে কাঁচামরিচের দাম: কাঁচামরিচের দর আরও কমেছে। দুই সপ্তাহ আগে কাঁচামরিচের কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৬০ টাকা কেজিতে।

শ্যামবাজারের সবজি ব্যবসায়ী শহিদ উদ্দিন কালবেলাকে বলেন, কিছুদিন টানা বৃষ্টি ছিল। তাই সব ধরনের সবজির দাম বেশি ছিল, বিশেষ করে কাঁচামরিচের দাম। এখনো বাজারে সবজির সরবরাহ কম, তাই দাম চড়া।

অপরিবর্তিত মাছ-মাংস-মুরগির দাম: বাজার ঘুরে মাছ, মাংস ও মুরগির দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ এবং সোনালি জাতের মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায়। প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা, খাসি ১১শ থেকে ১২শ টাকা কেজি, বকরি ৯শ থেকে ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি রুই মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০, কাতলা ৩৮০ থেকে ৪৫০, আইড় ৭০০ থেকে ৮০০, চাষের পাঙাশ ২০০ থেকে ২৪০, চিংড়ি আকারভেদে ৪০০ টাকা থেকে ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি শিং ৬০০ থেকে ৭৫০, দেশি কই ৮৫০ থেকে ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১০

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১১

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১২

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৩

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৪

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৫

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৬

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৭

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৮

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৯

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X