বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

মহাসড়ক অবরোধ করে খেলেছে ফুটবল ও ক্রিকেট

ভৈরবকে জেলা দাবি
মহাসড়ক অবরোধ করে খেলেছে ফুটবল ও ক্রিকেট

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ফুটবল ও ক্রিকেট খেলেছেন আন্দোলনকারীরা। সর্বস্তরের জনতার আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় শহরের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আজ (সোমবার) রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দুপুর ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। আন্দোলনকে একাত্মা জানিয়ে বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন প্রমুখ। আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয়, তাহলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X