বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ডা. তানভীর আহমেদ সিদ্দিকী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

চর্মরোগ দাদের লক্ষণ ও এর প্রতিকার

চর্মরোগ দাদের লক্ষণ ও এর প্রতিকার

দাদ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাদ হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসায় এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

লক্ষণ: দাদের প্রধান উপসর্গ হলো ফুসকুড়ি দেখা যায়। সাধারণত আংটির মতো গোল হয়ে থাকে, রং হয় লালচে। তবে রোগীর ত্বকের বর্ণভেদে এটি রুপালি দেখাতে পারে। আবার আশপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে। দাদ রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি ফুসকুড়ির উপরিভাগে ছোট ছোট আঁশ থাকতে পারে। এ ছাড়া আক্রান্ত স্থানে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে—ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যাওয়া, স্থানটি ফুলে যাওয়া, চুলকানি হওয়া, আক্রান্ত ত্বকের ওপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে যাওয়া।

শরীরের কোথায় দাদ হয়: আমাদের শরীরের যে কোনো অংশে দাদ দেখা দিতে পারে। যেমন—কুঁচকি, মাথার ত্বক, হাত, পা, পায়ের পাতা, এমনকি হাত-পায়ের নথে। আক্রান্ত স্থানভেদে দাদের লক্ষণেও ভিন্নতা আসতে পারে।

বিশেষ সতর্কতা: অনেকেই দাদ সারাতে স্টেরয়েড জাতীয় ক্রিম বা মলম ব্যবহার করে থাকেন, এটি একেবারেই ঠিক নয়। এসব ওষুধ চুলকানি ও ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করলেও দাদ সৃষ্টিকারী জীবাণুকে মারতে পারে না। শুধু তাই নয়, এসব ক্রিম ত্বকের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে ফেলে। ফলে দাদ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, এমনকি ইনফেকশন ত্বকের গভীরে ঢুকে জটিলতা সৃষ্টি করতে পারে। এ ছাড়া স্টেরয়েড মলম দাদের ধরনও পরিবর্তন করতে পারে। ফলে ডাক্তারের জন্য সঠিকভাবে দাদ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ক্রিম ব্যবহার অনুচিত।

চিকিৎসা: দাদের চিকিৎসায় অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ব্যবহার করা হয়। চিকিৎসা নির্ভর করে শরীরের কোন স্থানে ইনফেকশন হয়েছে এবং ইনফেকশন কতটা গুরুতর তার ওপর। ওষুধ ব্যবহারের পাশাপাশি নিজের শরীরের অন্য কোনো স্থানে কিংবা বাড়ির সদস্যদের মধ্যে দাদ ছড়িয়ে পড়া ঠেকাতে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ।

ওষুধ: দাদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো বিভিন্ন রূপে পাওয়া যায়। যেমন—ক্রিম, জেল, লোশন, স্প্রে, পাউডার, ট্যাবলেট ও ক্যাপসুল। শরীরের ত্বকে দাদ হলে সাধারণত মুখে খাওয়ার ওষুধ না দিয়ে ক্রিম, জেল, লোশন, স্প্রে কিংবা পাউডার হিসেবে সরাসরি ত্বকে লাগানোর পরামর্শ দেওয়া হয়। এমন ওষুধের মধ্যে রয়েছে ক্লট্রিমাজল, মাইকোনাজল, টার্বিনাফিন ও কিটোকোনাজল। এগুলো সাধারণত ২-৪ সপ্তাহ একটানা ব্যবহার করতে হয়।

ডা. তানভীর আহমেদ সিদ্দিকী

চর্ম, যৌন, অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ

চেম্বার: আলোক হেলথ কেয়ার, পল্লবী শাখা

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X