কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
হিন্দু সংগঠনের বিক্ষোভ সমাবেশ

পূজা নিয়ে হারুনের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান

পূজা নিয়ে হারুনের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নিয়ে করা ‘অনাকাঙ্ক্ষিত’ মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তার দলীয় মনোনয়ন বাতিল করাসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের নেতারা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পৃথক অনুষ্ঠানে বিএনপি ও অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি এ দাবি জানানো হয়। বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির সভাপতি অনুপ কুমার দত্ত। পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের সভাপতি বরুণ চন্দ্র সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের (একাংশ) প্রদীপ কান্তি দে, রাজেস নাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সাজন কুমার মিশ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি শিমুল সাহা, সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ প্রমুখ। হারুনুর রশিদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে ‘রেইনবো নেশন’ গঠনে যেখানে ৩১ দফা ঘোষণা করেছেন, সেই সময় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শব্দ নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, যা জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থি। তারা অবিলম্বে হারুনের দলীয় মনোনয়ন বাতিল এবং তাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের সন্তোষ দাস, ইন্দ্রজিৎ মণ্ডল, ভক্তসংঘ সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক অনীল পাল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের সভাপতি পিযুস দাস, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সৌরভ গাঙ্গুলি সকাল, সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নিউটন অধিকারী, ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নান্টু দাস, মানবাধিকার কর্মী সুমা বড়াল, ইমিতা মণ্ডল, বাংলাদেশ সনাতন জোটের সজল চন্দ্র দাস, জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামানিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অসীম কুমার শীল, গৌতম দাস প্রান্ত, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, বাংলাদেশ সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি দাস, সাধারণ সম্পাদক অবিরাম সূত্রধর, পার্টির কেন্দ্রীয় নেতা প্রণবানন্দ মহারাজ, প্রাণতোষ তালুকদার, রাতুল নাথ, দিলীপ দাস দেওয়ান, চিকিৎসক দিনেশ দেবনাথ, অমর চক্রবর্তী, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, সুমন গোস্বামী পুলক, সমীর ব্যাপারী, রুপম সরকার, দীপংকর শীল, কিরণ রায়, শ্যামল দাস, অমিত মালী, শ্রীনাথ দাস, সবুজ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— হারুনুর রশিদের দলীয় মনোনয়ন বাতিল, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ন্যায়বিচার নিশ্চিতে জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের সভাপতি বরুণ চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ মণ্ডল, তথ্য, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মৃদুল মন্ডল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সাবেক এমপি হারুনুর রশিদ সম্প্রতি পূজা নিয়ে অসংযত ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন, যা দেশের হিন্দু সম্প্রদায়সহ সব শান্তিপ্রিয় মানুষের ধর্মীয় অনুভূতিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। একটি ধর্মের পবিত্র রীতি-নীতি সম্পর্কে এমন অসম্মানজনক মন্তব্য কেবল ধর্মীয় অবমাননাই নয়, এটি দেশের সম্প্রীতি বিনষ্ট করার এক অপচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X