শরীয়তপুর ও ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানে অন্তর্ভুক্তির তাগিদ নুরুদ্দিন অপুর

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানে অন্তর্ভুক্তির তাগিদ নুরুদ্দিন অপুর

কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে শরীয়তপুর জেলাকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় (জাতীয় প্ল্যান) অন্তর্ভুক্তের তাগাদা দিয়েছেন শরীয়তপুর-৩ আসনে (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, ‘শরীয়তপুর জেলা উন্নয়ন থেকে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন না হলে জনগণের দীর্ঘদিনের বঞ্চনা ঘুচবে না। আমাদের একদিকে মোংলা পোর্ট আরেক দিকে পায়রা পোর্ট, মাঝখানে শরীয়তপুর। আগামীতে এ জেলাকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত।’ গতকাল বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এদিন ভেদরগঞ্জজুড়ে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জনপ্রিয় এই প্রার্থী।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোরেই ভেদরগঞ্জ বাজারে গণসংযোগ শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং আগামী নির্বাচনে জয় পেতে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

পরে ভেদরগঞ্জ পৌরসভা ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ ছাড়া দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে নির্দেশনা দেন। তার আগমনে এলাকাজুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাতে ছুটে আসেন।

গণসংযোগের অবিস্মরণীয় দৃশ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে আত্মীয়র মতো নুরুদ্দিন আহাম্মেদ অপুর মিশে যাওয়া। সড়কের পাশের টং দোকানে বসে চা-নাশতা পরিবেশন করে খাওয়ান তিনি। মিষ্টির দোকানে গিয়ে নিজে খান এবং দোকানিকে নিজের হাতে তুলে মিষ্টি খাওয়ান। এসব দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে সাড়া ফেলে এবং তার সরলতা ও আন্তরিকতায় মুগ্ধ হন ভেদরগঞ্জবাসী।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভেদরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও পরিদর্শন করেন বিএনপির এই প্রার্থী। শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করে তাদের মাঝে আনন্দের সঞ্চার করেন। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সব ধরনের সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর ভেদরগঞ্জে নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন নুরুদ্দিন আহাম্মেদ অপু।

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভৌগোলিক দিক থেকে শরীয়তপুর জেলা সিঙ্গাপুরের মতো হওয়ার কথা ছিল। কিন্তু অতীতের জনপ্রতিনিধিরা নির্বাচন এলেই প্রতিশ্রুতি দিলেও পরে জনগণের খোঁজ নিতেন না। বিএনপি প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা কাজ করে প্রমাণ করতে চাই।’

নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও বলেন, ‘শরীয়তপুরবাসী আমার পরিবার। বিএনপি ক্ষমতায় এলে এই পরিবারের সবাইকে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শরীয়তপুরকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।’

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাসেম ঢালী, বি এম মোস্তফা, আসলাম মাঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X