কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

জাপানের পতাকা। ছবি: সংগৃহীত
জাপানের পতাকা। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত জাপানি সেনাদের দেহাবশেষ উদ্ধারে তাইওয়ানে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো খনন অভিযান শুরু করেছে জাপান।

জাপানি সংবাদ সংস্থা কিয়োদো নিউজ জানায়, সোমবার তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় পিংতুং কাউন্টির হেংচুন টাউনশিপে এ প্রাথমিক খননকাজ শুরু হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ বাশি চ্যানেলের দিকে মুখ করা দুটি উপকূলীয় এলাকায় অভিযান চলবে।

আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও টোকিও ও তাইপের সহযোগিতায় দীর্ঘদিন পর এই উদ্ধার অভিযান সম্ভব হয়েছে।

জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপ্যাট্রিয়েশন অব ওয়ার ক্যাজুয়ালটিজ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

জাপানের কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাইওয়ানে প্রায় ৪১ হাজার ৯০০ জাপানি নাগরিক ও সেনা নিহত হন। তাদের মধ্যে প্রায় ১৫ হাজার ৬০০ জনের দেহাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় ইতিহাসবিদদের ধারণা, ১৯৪৪ সালে মিত্রবাহিনীর হামলায় ধ্বংস হওয়া একটি সামরিক বহরের নিহত বহু জাপানি সেনাকে হেংচুন এলাকার আশপাশে সমাহিত করা হয়েছিল।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X