বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

শব্দদূষণ হৃদরোগসহ ৩০ রোগের কারণ

গবেষণা প্রতিবেদন
শব্দদূষণ হৃদরোগসহ ৩০ রোগের কারণ

ঢাকা শহরে ক্রমবর্ধমান শব্দদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১২ ধরনের পরিবেশ দূষণের মধ্যে শব্দদূষণ অন্যতম, যা অন্তত ৩০টি কঠিন রোগের কারণ। ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের সাম্প্রতিক গবেষণায় এই ভয়ংকর তথ্য উঠে এসেছে।

রাজধানীর এই অসহনীয় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের ৯টি স্কুলে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ’ (ডব্লিউবিবি) ট্রাস্ট।

ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ঢাকার বিভিন্ন স্থানে শব্দের মাত্রা ১২০ থেকে ১৩২ ডেসিবল পর্যন্ত ওঠানামা করছে, যা স্বাভাবিক সহনসীমার চেয়ে বহুগুণ বেশি। যান্ত্রিক যানের অহেতুক হর্ন, ইট ভাঙার মেশিন, জেনারেটর এবং উচ্চ শব্দে মাইক ব্যবহারের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যানজটে আটকে থাকা অবস্থায় চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানোকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শব্দদূষণ শুধু শ্রবণশক্তিই কেড়ে নিচ্ছে না; বরং এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং খিটখিটে মেজাজের মতো শারীরিক ও মানসিক সমস্যা তৈরি করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, শিশু, হাসপাতালের রোগী এবং ট্রাফিক পুলিশ। অতিমাত্রায় শব্দ শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকেও বাধাগ্রস্ত করছে।

গত বছরের ২৪ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ প্রকাশ করেছে। নতুন এই বিধিমালায় এলাকাভিত্তিক শব্দের মাত্রা নির্ধারণ, হর্ন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা এবং শিল্প ও বাণিজ্যিক স্থাপনার জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে। ২০০৬ সালের বিধিমালা অনুযায়ী, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হলেও বাস্তবে সেখানে মানমাত্রার চেয়ে দ্বিগুণ শব্দ হচ্ছে।

ক্যাম্পেইন থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর কঠোর বাস্তবায়ন; চালকদের লাইসেন্স প্রদানের সময় শব্দদূষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রদান: যত্রতত্র হর্ন বাজানো রোধে মোড়ে মোড়ে ‘নো হর্ন’ সাইন স্থাপন এবং ট্রাফিক পুলিশ কর্তৃক উচ্চহারে জরিমানা আদায়; হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধকরণ এবং মাইক ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ; স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে শব্দ সচেতনতা বিষয়ক দক্ষতা বৃদ্ধি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১০

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১১

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১২

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৩

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১৪

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১৫

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৮

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X