কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪৬ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

‘মুজিব’ চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মানে নৈশভোজ প্রধানমন্ত্রীর

‘মুজিব’ চলচ্চিত্রের কলাকুশলীদের সম্মানে নৈশভোজ প্রধানমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার গণভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুস্থতার খোঁজখবর নেন। এ সময় নতুন প্রজন্ম যাতে ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সেজন্য ভবিষ্যতেও এ ধরনের চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। পাশাপাশি বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো সংস্কার ও ফের চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চিত্রিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। গতকাল সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X