মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী

চাঁদপুরের মতলব উত্তরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব উত্তরে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার উন্মুক্ত প্রদর্শনী। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত সিনেমার ‘মুজিব : একটি জাতির রূপকার’ উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সর্বসাধারণের জন্য এই উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এম ইসফাক আহসান সিআইপি এ আয়োজন করেন।

প্রদর্শনীর উদ্বোধন শেষে এম ইসফাক আহসান সিআইপি বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এ সিনেমার মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, রাজনীতি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। তাই জাতির পিতার মহান আদর্শ ছড়িয়ে দিতে আমরা সিনেমাটি মতলব উত্তর আজকে এবং মতলব দক্ষিণ উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে ৩টি করে শো দেখানোর ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সেই সঙ্গে জাতির সঠিক ইতিহাস জানান দিতে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সিনেমাটি দেখে এর ভূয়সী প্রশংসা করেছেন দর্শক ও অতিথিরা।

তারা বলেন, এ এলাকায় সিনেমা হল নেই, জেলা সদরে গিয়ে সিনেমা দেখতে হতো। এম ইসফাক আহসান বিনামূল্যে এমন আয়োজন করায় দর্শক হিসেবে তার প্রতি আমরা কৃতজ্ঞ।

উন্মুক্ত প্রদর্শনীর পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মেয়র লায়ন আরিফউল্ল্যা সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদউল্ল্যা প্রধান, চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন, ছেংগারচর পৌর কাউন্সিল হারিজ খাঁন, জেলা যুবলীগের সদস্য মিল্টন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আবু সায়েম, ছেংগারচর পৌর কাউন্সিলর সবুজ বেপারি, শাহাজালাল মুফতি, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, যুবলীগ নেতা আহসানুজ্জামান সজিব, আমিন বিডিসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা। এ ছাড়া গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X