বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ৫০৩ সিনেমা হলে চলছে ‘মুজিব’

‘মুজিব’ সিনেমার পোস্টার দিয়ে প্রচার। ছবি : সংগৃহীত
‘মুজিব’ সিনেমার পোস্টার দিয়ে প্রচার। ছবি : সংগৃহীত

ভারতের ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বায়োপিকটি।

মুম্বাইয়ে ১০৩ হল, কলকাতায় ১০০, নয়াদিল্লির ৭৫ হলসহ ভারতের আরও হলে মুক্তি পেয়েছে 'মুজিব'। ইতোপূর্বে বাংলাদেশের কিংবা যৌথ প্রযোজনার কোনো চলচ্চিত্র ভারতের এত সিনেমা হলে মুক্তি পায়নি।

বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে শুরু করে পুরো সপ্তাহ ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে সিনেমাটির।’

গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির এক সপ্তাহ না যেতেই প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক।

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত মুজিব বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ।

বহুল প্রতীক্ষিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস অনুভূতি প্রকাশ করছেন। বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য প্রথম দিনই দেশের প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শনার্থী। সিনেমাটি দেখে কান্না করতে দেখা গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদেরও।

ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X