কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গাজীপুর জেলা কারাগার
কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

অভিযোগকারীদের দাবি, কারাগারে প্রায় সব ধরনের গুরুত্বপূর্ণ পোস্টিং ও ডিউটিতেই আব্দুস সাত্তারের প্রভাব রয়েছে। কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্দিষ্ট পোস্টিংয়ে দায়িত্ব পালন করতে চাইলে তাকে অর্থ দিতে হয়। এসব কর্মকাণ্ডে তার স্ত্রী ও জেল সুপার রফিকুল কাদের খোকনেরও সম্পৃক্ততা রয়েছে। অর্থ না দিলে বদলির ভয়ভীতি প্রদর্শন করা হয়।

অভিযোগে বলা হয়, নতুন চাকরিতে যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই আব্দুস সাত্তার সিআইডি ডিউটিতে দায়িত্ব পান, যা নিয়ে সহকর্মীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি একাধিকবার সিআইডি ডিউটি করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন। এ ছাড়া মোবাইল ডিউটি, সাক্ষাৎ কক্ষ, স্লিপ লেখা, আরপি ডিউটিসহ বিভিন্ন দায়িত্বে থেকেও অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

এ ছাড়া অভিযোগে দাবি করা হয়, বন্দিদের কাছ থেকে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করা হয়। দাবি অনুযায়ী অর্থ দিতে না পারলে সংশ্লিষ্ট বন্দিকে কাশিমপুর কারাগারে চালান পাঠানোর হুমকি দেওয়া হয়। আব্দুস সাত্তার নিজেকে প্রভাবশালী দাবি করে বিভিন্ন সময় বলেন, তার বিরুদ্ধে আইজি প্রিজন্স বা ডিআইজি প্রিজন্সও কোনো ব্যবস্থা নিতে পারবেন না। একই সঙ্গে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের খোকনও তার সঙ্গে আছেন বটবৃক্ষ হয়ে।

এ বিষয়ে অভিযোগকারীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। আমাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি মহল এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াচ্ছে।’

কালবেলা/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X