মল্লিক সুধাংশু, খুলনা
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:১১ এএম
প্রিন্ট সংস্করণ

এক সপ্তাহের মধ্যে ফের উৎপাদনে যাবে রামপাল

এক সপ্তাহের মধ্যে ফের উৎপাদনে যাবে রামপাল

কয়লার সংকট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটিতে গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষে আগামী সাত দিনের মধ্যে আবারও উৎপাদনে যাবে ইউনিটটি। আর সব প্রস্তুতি শেষে চলতি বছরের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটির প্রথম ইউনিট গত বছরের ১৫ আগস্ট পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন লোডে ইউনিটটির উৎপাদন ক্ষমতা পরীক্ষা করা হয়। এরপর গত ২৩ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে যায় প্রথম ইউনিট।

এদিকে প্রথম ইউনিটের মতো একই ক্ষমতার দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত ২৮ জুন জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় এই ইউনিটের বিদ্যুৎ। এখন ধাপে ধাপে লোড টেস্ট চলছে। এ বছর সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, উৎপাদন শুরুর পর থেকে এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ, কয়লা সংকট ও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝুঁকি এড়াতে কয়েক দফায় প্রথম ইউনিটটি বন্ধ রাখা হয়। সর্বশেষ গত ৩০ জুন রাত থেকে এখন পর্যন্ত এটি বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X