কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ গণতন্ত্রের ধারাবাহিকতা চায়

আওয়ামী লীগ গণতন্ত্রের ধারাবাহিকতা চায়

আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার নিচতলা সংস্কার করে সংসদ সচিবালয়ের নতুন কার্যালয় তৈরি করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা দেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকত, তাহলে এটি কখনো অর্জন করা সম্ভব হতো না। তিনি বলেন, আমাদের এই গণতান্ত্রিক ধারা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল; এটি সবাইকে মাথায় রাখতে হবে। এটা এক দিনে হয়নি।

শেখ হাসিনা বলেন, বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে। কিন্তু সেই ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই আজ শুধু পার্লামেন্ট ভবন না, সারা দেশটাই বদলে গেছে।

আওয়ামী লীগ সরকারের সময় সংসদের বিভিন্ন উন্নয়ন কাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটানা আমরা সরকারে থাকার ফলে একটা দীর্ঘ সময় পেয়ে পার্লামেন্টকে সুন্দর করে গোছানো গেছে, সাজানো গেছে। সংসদের নতুন অফিসের বিষয়ে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। সংসদের এই অফিসটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে। কাজ করতে সুন্দর পরিবেশ দরকার। সুন্দর পরিবেশে সবাই কাজ করলে কাজের গতিও বাড়ে, কাজের উৎকর্ষও সাধন হয়। ভালো পরিবেশে ভালো চিন্তা হয়। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে ফিতা কেটে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি অফিসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X