সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

‘পুরা বংশই শেষ হইয়া গেল’

মর্মান্তিক
‘পুরা বংশই শেষ হইয়া গেল’

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন এমারুল মিয়া (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), তাদের চার শিশুসন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ মিয়া (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।

গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, ঘরের ভেতর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, প্রত্যন্ত হাওর এলাকায় শীমের খাল গ্রাম। এখানে হতদরিদ্র জেলেদের বসবাস। ভূমিহীন এসব জেলের জন্য বিগত সময়ে ৩৪টি বসতঘর করে দেওয়া হয়। বর্তমানে এই আশ্রয়কেন্দ্রে বাস করে ৫০টি পরিবার। এই জেলেপল্লিতে এমারুলের পরিবার রাতে ঘুমিয়ে ছিল। কিন্তু মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে এরা কেউ-ই এখন আর জীবিত নেই। আগুনের ভয়াবহতায় তাদের লাশও এখন চেনার উপায় নেই।

প্রত্যক্ষদর্শী ও এমারুলের মামা কামাল হোসেন বলেন, রাত ১২টার দিকে আগুন লেগেছে। কয়েকশ কলসি পানি ঢালার পর আগুন কিছুটা কমলে ঘর ভাঙা হয়। ঘরে ঢুকে দেখা যায় ৬ জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। আগে স্বামী-স্ত্রীর মধ্যে কাইজ্জা (ঝগড়া) হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মনে হয় তারাই ঘরে আগুন লাগাইছে।’ তিনি আরও বলেন, ‘গতকাল (সোমবার) দুই কেজি আপেল, দুই কেজি আঙুর ও মুরগির মাংস এনে ছেলেমেয়েদের নিয়ে খেয়েছে তারা।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা মাছ ধরার সময় দেখতে পাই, গ্রামে আগুন লেগেছে। তাড়াতাড়ি নৌকা বেয়ে গ্রামে আসি। গ্রামের সবাই আগুন নেভানোর চেষ্টা করেছে।

প্রথমে আমরা ভেবেছি কারেন্টের আগুন, সেজন্য গ্রামের সবাই কারেন্টের মেইন সুইচ অফ করেন। কারণ কারেন্টের আগুন হলে গ্রামের সব ঘর জ্বলে যাবে। কিন্তু পরে দেখি ঘরের ভেতরে আগুন জ্বলছে।’

কান্নাজড়িত কণ্ঠে নিহত গৃহবধূ পলি আক্তারের ভাই রাহাত আলী বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা এসেছি। এসে দেখি সব শেষ। আমরা যদি জানতাম তাহলে তো এমন সর্বনাশ হতো না।’ তিনি বলেন, ‘পারিবারিক ঝামেলা ছিল কি না তা জানি না।’

নিহত এমারুলের মা তাম্মিনা আক্তার বলেন, ‘ও আল্লাহ কেনে যে আমার পুতের এই সর্বনাশ ঘটল, পুরা বংশই শেষ হইয়া গেল। দরজা ভেঙে দেখি আগুনে সব পুড়ে গেছে, মানুষ নাই।’ তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না বলেও জানান তিনি।

প্রতিবেশী কিশোরী শাপলা বলেন, আগুন লাগার খবর পেয়ে মাছ ধরা ছেড়ে লোকজন এসে আগুন নেভায়। শাপলার মা কল্পনা বলেন, বাইরে থেকে আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি আগুন লেগেছে। আমরা বের হয়ে অন্যদেরও ডেকে আনি। তিনি বলেন, এর আগে কোনো চিৎকার-চেঁচামেচি বা ঝগড়ার ঘটনা ঘটেনি।

প্রতিবেশী বাবুল মিয়া বলেন, আমার পাশের ঘরের একজন ডেকে আগুন লাগার কথা জানান। ঘটনাস্থলে এসে দেখি, ঘরের ভেতর আগুন জ্বলছে। আমরা শাবল দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন জানিয়েছেন, ভস্মীভূত মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ধর্মপাশার সার্কেল এসপি আলী ফরিদ বলেন, ঘর ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ঘরে ঢোকার সময় একটা তালা ও চাবি আলামত হিসেবে সংগ্রহ করেছি। তিনি বলেন, আশপাশের লোকজন জানিয়েছেন রাত ১২টায় ঘটনা ঘটেছে। তারা চিৎকার করে লোকজন জড়ো করেন এবং পানি দিয়ে আগুন নেভান।

সুনাগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমরা চেষ্টা করছি ঘটনাটি কীভাবে ঘটল তা বের করার। পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সিআইডির একটি দল গ্রামে পৌঁছেছে।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আহমেদ বলেন, আমাদের ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এসব আলামত পরীক্ষা করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X