মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। ছবি: কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। ছবি: কালবেলা

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, ‘পুলিশ আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।’

তিনি বলেন, পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে, জনগণের ইচ্ছায় হাসবে। আমরা এমন পুলিশ উপহার দিব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদারের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ।

সাজেদুর রহমান বলেন, আমাকে সরকার কক্সবাজার জেলায় পাঠিয়েছিল সুষ্ঠু একটা নির্বাচন পরিচালনা করার জন্য, আমি কক্সবাজার জেলায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি। বদরখালী একটি বাণিজ্যিক হাব, এখানে একটা পুলিশ ফাঁড়ি খুবই দরকার।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে একজনও পুলিশ বাড়েনি। আমার লোকজন সীমিত হলেও বদরখালীতে ছোট পরিসরে একটা ক্যাম্প স্থাপন করব। মাদক ও অনলাইন জুয়ার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। এই অনলাইন জুয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ২০ জন সাব ইন্সপেক্টরকে ট্রেনিং করানো হবে। এটা দমনে কার্যকর ব্যবস্থা করা হবে।

পুলিশ সুপার বলেন, অস্ত্র উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করব, চকরিয়া মাতামুহুরীর মানুষ অস্ত্র তৈরি করে না, তৈরি করে মহেশখালীর মানুষ। তাই প্রথমে মহেশখালী দিয়ে অস্ত্র তৈরী বন্ধ করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বর্তমানের ভেঙে পড়া পুলিশ বাহিনী পুনর্গঠনে এই অঞ্চলের সূর্য সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কাজ করছেন, ওনার হাত ধরে একটি শক্তিশালী পুলিশ বাহিনী গঠন হবে বলে আশা রাখছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

সভায় আরও বক্তব্য রাখেন, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X