কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ
অন্য খবর

আইসল্যান্ডে প্রথমবার মশার সন্ধান

আইসল্যান্ডে প্রথমবার মশার সন্ধান

মশামুক্ত দেশের তালিকায় থাকা আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান মিলেছে। দেশটির রেকর্ড ভাঙা তাপমাত্রা বিরাজের পরই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় কীটপ্রেমী বিয়র্ন হ্যালটাসন কয়েক রাত ধরে মথ বা পতঙ্গ পর্যবেক্ষণের সময় ওয়াইন মাখানো দড়ি ব্যবহার করেন। সে সময়ই তিনি দুটি স্ত্রী ও একটি পুরুষ মশার সন্ধান পন। পরে দেশটির ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্টরি নমুনাগুলো পরীক্ষা করে নিশ্চিত করে, এটি এমন এক প্রজাতির মশা, যা শীতকালেও বেঁচে থাকতে সক্ষম।

হ্যালটাসন জানান, রেইকিয়াভিকের দক্ষিণ-পশ্চিমের গ্লেসিয়াল উপত্যকা কিয়োস এলাকায় তিনি মশাগুলো খুঁজে পান। স্থানীয় এক বন্যপ্রাণী ফেসবুক গ্রুপে তিনি ছবি পোস্ট করে লেখেন, লাল ওয়াইনে ভেজানো ফিতায় অদ্ভুত এক মাছি বসেছিল। আমি সঙ্গে সঙ্গে বুঝে যাই, এটি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে, শেষ দুর্গেরও পতন ঘটল।

তিনি ধারণা করছেন, তার খুঁজে পাওয়া মশাগুলো হয়তো কাছাকাছি বন্দর শহর গ্রুন্দারতাঙ্গি থেকে এসেছে।

এর আগে আইসল্যান্ড ছিল বিশ্বের দুটি মশামুক্ত অঞ্চলের একটি, অন্যটি অ্যান্টার্কটিকা। বিশ্ব জনসংখ্যা পর্যালোচনা সংস্থা জানায়, দেশটির তীব্র শীত ও জমাটবদ্ধ পানির অভাবে এতদিন মশার প্রজনন অসম্ভব ছিল।

আইসল্যান্ডিক ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্টরির কীটতত্ত্ববিদ মাথিয়াস আলফ্রেদসন বলেন, ইউরোপ ও উত্তর আফ্রিকার অনেক এলাকায় এই প্রজাতি সাধারণ হলেও আইসল্যান্ডে এটি আগে কখনো দেখা যায়নি। তবে কীভাবে এগুলো এখানে এলো, তা এখনো স্পষ্ট নয়। তিনি জানান, আগামী বসন্তে আরও পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে মশাটি দেশটিতে স্থায়ীভাবে বসতি গড়েছে কি না। সূত্র: বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X