কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার রায়ের তারিখ আসতে পারে আজ

শেখ হাসিনার রায়ের তারিখ আসতে পারে আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে ঘোষণা করা হবে, তা জানা যেতে পারে আজ বৃহস্পতিবার। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করবেন বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন। জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া এই মামলার সাক্ষ্য, জেরা ও যুক্তিতর্ক সমাপ্ত হওয়ায় এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।

তবে আদালতের রায়ের ক্ষণ ধার্যের সম্ভাব্য এই দিনে রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি এবং তা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জনমনে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভীত নয় বরং দলটির কর্মকাণ্ডকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা আখ্যা দিয়েছে, যা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।

আদালতের কার্যসূচি অনুযায়ী, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় কবে হবে, তা জানাবে আজ। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরই মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে আসামি থেকে রাজসাক্ষী বনে গেছেন।

যদিও রায়ের দিন ঘোষণা করার এখতিয়ার ট্রাইব্যুনালের। তবু আজ শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, ‘স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের বিচারকাজ অনুষ্ঠিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসেবে দেশজুড়ে নৈরাজ্যের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। তবে এটিকে ‘থ্রেট টু জাস্টিস’ মনে করি না। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারা এমনটা করছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, দৃঢ়তার সঙ্গে এ ধরনের পদক্ষেপকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুখে দেবে।’

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মামলার কার্যক্রম সমাপ্ত হয়। সেদিন ট্রাইব্যুনাল-১ জানান, শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা করা হবে, তা জানা যাবে ১৩ নভেম্বর।

বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি চাইলেও রাজসাক্ষী মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেয় প্রসিকিউশন। অন্যদিকে, রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী সবাইকে নির্দোষ দাবি করে তাদের খালাস চান।

এর আগে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। ১৬ অক্টোবর টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। এ সময় যুক্তিতর্কে একাত্তর থেকে পরবর্তী আওয়ামী লীগের ইতিহাসসহ ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারের শাসনামলের চিত্র তুলে ধরেন তিনি। এ ছাড়া এ মামলায় গুরুত্বের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্যগ্রহণ। এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠার এবং নিহতদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয় ৮১ জনকে। এ ছাড়া জবানবন্দির সময় জুলাই-আগস্ট আন্দোলনের ওপর ১৭টি ভিডিও দেখানো হয়। এমনকি বিচার কার্যক্রমের কিছু কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়। ৫৩ জন সাক্ষী আদালতে হাজির হয়ে জবানবন্দি দিলেও একজন সাক্ষী বদরুদ্দীন উমর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার আগেই মৃত্যুবরণ করায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া তার সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এই মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X