মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
প্রিন্ট সংস্করণ
বাইশরশি জমিদারবাড়ি

২২ পরগনার সেই প্রতাপ এখন শুধুই স্মৃতি

২২ পরগনার সেই প্রতাপ এখন শুধুই স্মৃতি

ফরিদপুরের সদরপুর উপজেলার নিভৃত পল্লিতে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একসময়ের প্রতাপশালী জমিদারির স্মারক—বাইশরশি জমিদারবাড়ি। অবহেলা, সঠিক পরিকল্পনার অভাব আর প্রশাসনিক উদাসীনতায় ইতিহাস, ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যের অপূর্ব এ নিদর্শনটি আজ ধ্বংসের মুখে। প্রতিনিয়ত চুরি হচ্ছে অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ, চারপাশ ঘিরে বাড়ছে ভূমিদস্যুদের থাবা। অথচ সংস্কারের উদ্যোগ নিলে এটি হতে পারত জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সদরপুর উপজেলার আটরশিতে এই জমিদারবাড়ির অবস্থান। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৭শ শতকের গোড়ার দিকে লবণ ব্যবসার মাধ্যমে বিপুল অর্থের মালিক হয় সাহা পরিবার। পরে তারা একে একে ২২টি পরগনা বা জোত মহল কিনে জমিদারি প্রথার সূচনা করে। ১৮শ শতক থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ পর্যন্ত ভারতবর্ষজুড়ে এই পরিবারের খ্যাতি ও প্রতিপত্তি ছিল সুপরিচিত।

একসময় প্রায় ৫০ একর জমির ওপর বিস্তৃত এই বিশাল জমিদার বাড়িতে ছিল বাগানবাড়ি, শান বাঁধানো পুকুর, পূজামণ্ডপ এবং দ্বিতল বিশিষ্ট ছোট-বড় ১৪টি দালানকোঠা। বর্তমানে প্রায় ৩০ একর জমি টিকে থাকলেও বাকিটা চলে গেছে দখলদারদের হাতে। ঐতিহাসিক এ স্থাপনার কারুকার্যখচিত দরজা-জানালা আর লোহার অলংকরণ আজও তৎকালীন আভিজাত্যের সাক্ষ্য বহন করে। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে চৌদ্দটি দালানই এখন জরাজীর্ণ।

বর্তমানে এ ঐতিহাসিক স্থাপনাটি কার্যত অরক্ষিত। মূল্যবান কাঠের দরজা, লোহার কারুকার্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো একে একে লুট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতে বাড়িটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়, এমনকি দিনে-দুপুরেও এখানে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। যদিও ভবনের ভেতর উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস রয়েছে, তবু স্থাপনাটি সংরক্ষণে কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই।

জানা যায়, ১৯৪৭ সালে দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত জমিদাররা কলকাতা থেকেই তাদের সম্পত্তি দেখাশোনা করত। জমিদারি প্রথা বাতিলের পর জমিদার সুকুমার রায় বাহাদুর ছাড়া পরিবারের অন্য সদস্যরা কলকাতা চলে যান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তিনি আত্মহত্যা করলে অভিভাবকহীন হয়ে পড়ে বাড়িটি।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, জমিদার বাড়ির জমিগুলো বর্তমানে ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে শ্রেণিভুক্ত হয়েছে। তবে এসব জমি নিয়ে সরকারের সঙ্গে জমিদারদের বংশধরদের মামলা আদালতে চলমান রয়েছে।

এ আইনি জটিলতাকে বাড়িটির সংস্কার কাজে অন্যতম অন্তরায় বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, বাইশরশি জমিদার বাড়ি শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। কার্যকর উদ্যোগ না নিলে অচিরেই এ গৌরবময় অতীত চিরতরে ধুলোয় মিশে যাবে। তাদের দাবি, অবিলম্বে এ জমিদার বাড়িকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংস্কার করা হোক। পরিকল্পিত উন্নয়ন করা গেলে এটি একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপ নিতে পারে। এতে একদিকে যেমন বাংলার ইতিহাস ও স্থাপত্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X