কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

ক্ষেপণাস্ত্র প্রতিহতের পুরোনো দৃশ্য
ক্ষেপণাস্ত্র প্রতিহতের পুরোনো দৃশ্য

ইরান থেকে জর্ডানের দিকে ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জর্ডানের সেনাবাহিনী। শুক্রবার দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে বলে জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইরান থেকে জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

আরও বলা হয়, ভূপাতিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে, সেখানে রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পসের বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। তারা নির্ধারিত কারিগরি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংসাবশেষ অপসারণ ও পরীক্ষা করছে।

এর আগে শুক্রবার ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্য এবং সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটির জ্বালানি ও অস্ত্রের গুদাম, বিমান রাখার হ্যাঙ্গার এবং সেনাসদস্যদের আবাসন এলাকা।

তবে জর্ডান দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশের আগেই সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X