বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পোস্টার। ছবি - আয়োজকদের সৌজন্যে
‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পোস্টার। ছবি - আয়োজকদের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের বুকে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ -এর জমকালো প্রথম আসর।

আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের আয়োজন। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র এবং প্রদান করা হবে বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা । পাশাপাশি থাকবে দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং রেড কার্পেট আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা।

ফিল্মপ্রেমী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক আয়োজনকে সফল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে ৩ দিন। এবং সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

এবিষয়ে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আহবায়ক জনাব অলিভ আহমেদ জানান, 'আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরী করতে। শুধুমাত্র নাচ গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না।'

সদস্য সচিব জনাব লিটু আনাম বলেন, 'আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার এসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের উপর তারা বিনিয়োগ করবেন। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।'

মূল আয়োজনের পূর্বে ৩দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ‍্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’। দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’। তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ‍্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’। আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন।

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এটি প্রথম আসর হওয়ায় বিগত ৩ বছরের (২০২৩-২০২৫) সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মধ্যে মোট ২০টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে। বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মসকে এবং বাংলাদেশে সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে, আধুনিক প্রদর্শন ব্যবস্থা চালু করতে এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা পদক।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X