কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের চিফ হুইপ নাহিদ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন।

সংসদ সদস্যদের শপথ শেষে গতকাল মঙ্গলবার সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।

সংসদীয় দলের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে। বৈঠকে অংশ নেওয়া পটুয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ বিষয়ে বলেন, নাহিদ বিরোধীদলীয় চিফ হুইফ, জামায়াত আমির বিরোধীদলীয় নেতা ও নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা হয়েছেন।

জামায়াত আমির ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের নেতৃত্ব দেন তিনি। শফিকুর রহমান দেশের অষ্টম বিরোধীদলীয় নেতা। তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন।

এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিরোধীদলীয় উপনেতা হওয়া জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। অন্যদিকে ঢাকা-১১ আসন থেকে জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেন তরুণদের রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দেশের ১৩তম বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পান।

আইন অনুযায়ী চিফ হুইপ এবং হুইপদের বিশেষ পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা হয়। চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম একজন পূর্ণ মন্ত্রীর সমপরিমাণ বেতন, ভাতা এবং অন্যান্য প্রটোকল সুবিধা পাবেন। এছাড়া তিনি নিজের পছন্দমতো একজন একান্ত সহকারী (পিএস) ও অফিস সহকারী রাখার অধিকার পাবেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ আসনে বিজয়ী হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X