রানা হাসান, নিউইয়র্ক থেকে
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ
বিশ্লেষণ প্রতিদিন

শেষ আটে তারার মেলা

শেষ আটে তারার মেলা

বিশ্বকাপের ৯৬ ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে আট দলের কোয়ার্টার ফাইনালের লাইনআপ। এর মধ্যে রয়েছে আসর থেকে তিন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা আর স্বাগতিক মেক্সিকো। বাদ পড়েছে সাবেক তিন (চেক) বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল, জার্মানি ও উরুগুয়ে। তবু বিশ্বজুড়ে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা, উন্মাদনার কমতি নেই। ইংল্যান্ড, স্পেন আর আর্জেন্টিনা এ পর্বে থাকায় বিপর্যয় থেকে খানিকটা পরিত্রাণ পেয়েছে ফিফা।

আসরের আসল লড়াইয়ের ১৬ দলকে নিয়ে লাইনআপ দাঁড়িয়েছে—ফ্রান্স বনাম মরক্কো, স্পেন বনাম বেলজিয়াম, নরওয়ে বনাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। নকআউটের দ্বিতীয় পর্বের নির্ধারিত সূচিতে সেমিফাইনালে ফ্রান্স-মরক্কোর জয়ী দল খেলবে স্পেন-বেলজিয়াম জয়ীর বিপক্ষে; অন্যদিকে নরওয়ে-ইংল্যান্ড জয়ীর সামনে থাকবে আর্জেন্টিনা-

সুইজারল্যান্ড জয়ী দল। অর্থাৎ সম্ভাব্য সেমিফাইনাল ফিক্সচার!! ফ্রান্স-মরক্কো বনাম স্পেন-বেলজিয়াম এবং নরওয়ে-ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।

ফ্রান্স-মরক্কো: ইতিহাসের পুনরাবৃত্তি না আফ্রিকান স্বপ্ন?

ফ্রান্স এসেছে হিসেবি ফুটবল খেলে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ জয়—স্কোর ছোট, বার্তা বড়; কিলিয়ান এমবাপ্পে এখনো ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া ফুটবলার। মরক্কো ফের ২০২২ সালের সেমিফাইনালের স্মৃতি নিয়ে ফিরেছে। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে তারা প্রমাণ করেছে, এই দল শুধু আবেগ নয়, ফুটবলও খেলতে পারে। মনে করিয়ে দিয়েছে, মরক্কো প্রথম আফ্রিকান দল হিসেবে টানা দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবু অভিজ্ঞতা, গভীরতা ও এমবাপ্পে-ফ্যাক্টর মিলিয়ে ফ্রান্স সামান্য এগিয়ে।

স্পেন-বেলজিয়াম: বল দখল বনাম অভিজ্ঞতার শেষ লড়াই

স্পেনের সবচেয়ে বড় শক্তি এবার শুধু পাসিং নয়, রক্ষণও। পাঁচ ম্যাচে এখনো গোল না খাওয়া—এটা আধুনিক বিশ্বকাপে বিরল মানসিক দৃঢ়তার প্রমাণ। উনাই সিমনের দীর্ঘ ক্লিনশিট ধারাও স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে বেলজিয়ামকে হালকা করে দেখার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানো, শেষ দুই ম্যাচে ৯ গোল—তাদের আক্রমণ জীবন্ত। ডি ব্রুইনা, কোর্তোয়া, লুকাকুদের অভিজ্ঞতা শেষবারের মতো বড় কিছু চাইছে। তবু গতি, প্রেসিং ও ব্যালেন্সে স্পেন এগিয়ে।

নরওয়ে-ইংল্যান্ড: হলান্ড আতঙ্ক, কেনের জবাব

এই ম্যাচের পোস্টারই আলাদা—আর্লিং হলান্ড বনাম হ্যারি কেন। জানিয়েছে, হলান্ড নিজের প্রথম বিশ্বকাপেই সাত গোল করে নরওয়েকে শেষ আটে তুলেছেন; ব্রাজিলের বিপক্ষে ২-১ জয়ে তার জোড়া গোলই ছিল মোড় ঘোরানো মুহূর্ত। ইংল্যান্ড ফের মেক্সিকোর বিপক্ষে ৩-২-এ জিতে দেখিয়েছে, চাপের ম্যাচে তাদের চরিত্র আছে। তবু নরওয়ের গল্প যত রোমাঞ্চকরই হোক, ইংল্যান্ডের স্কোয়াড ডেপথ, মিডফিল্ড নিয়ন্ত্রণ ও নকআউট অভিজ্ঞতা তাদের সেমির পথে এগিয়ে রাখছে।

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড: মেসির শেষ নাচ, সুইসদের নীরব বিপ্লব

আর্জেন্টিনা মিশরের বিপক্ষে ২-০-তে পিছিয়ে পড়েও ৩-২-এ জিতে ফিরেছে—এটা শুধু জয় নয়, চ্যাম্পিয়ন দলের স্নায়ুর পরীক্ষাও। অন্যদিকে সুইজারল্যান্ড কলম্বিয়াকে পেনাল্টিতে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে; গোলরক্ষক গ্রেগর কোবেল তাদের নায়ক। সুইসরা সংগঠিত, ধৈর্যশীল, কিন্তু মেসি-নির্ভর আর্জেন্টিনার বড় ম্যাচের অভিজ্ঞতা এখনো অমূল্য। তাই সম্ভাব্য সেমিফাইনাল চার দল—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সেমিফাইনাল হতে পারে: ফ্রান্স বনাম স্পেন, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। বিশ্বমিডিয়ার পূর্বাভাসেও এই চার দলকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর জিহাদ

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য নির্ধারণ ও পোল্ট্রি খামারিদের ডিজিটাল ডাটাবেজ চালুর দাবি 

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

বিশ্বকাপে গোল মিস করা ফুটবলারকে হত্যার হুমকি

দ্বিতীয়বারের মতো শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

১০

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

১১

সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী

১২

চাকরি ও সম্পত্তির লোভে মা-বাবাকে হত্যার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

১৩

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর কার্যালয়, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

১৪

পাহাড় ধস-জলোচ্ছ্বাসের শঙ্কা নেই, দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা

১৫

আর্জেন্টিনার জয়ের নায়ককে ‘দেখলে মেরেই ফেলতেন’ স্কালোনি! কিন্তু কেন?

১৬

শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

১৭

যমুনার তীরে নতুন বন্দর

১৮

নিজ মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে...

১৯

অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

২০
X