কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি

আশ্রমের আড়ালে নানা অপকর্ম করে আসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তার অপকর্ম তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে শহর সমাজসেবা কার্যালয়-৫-এর সমাজসেবা কর্মকর্তা মো. জহির উদ্দিনকে। এ ছাড়া সদস্য সচিব করা হয়েছে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (রেজি.) কে এম আবু রায়হানকে। সদস্য করা হয়েছে প্রবেশন অফিসের প্রবেশন কর্মকর্তা এস এম মাসুদ রানাকে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সাধারণ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সংস্থাটির সভাপতি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। এমতাবস্থায় সংস্থাটির সার্বিক অবস্থা তদন্ত করার জন্য স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলো (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ ও বিধি ১৯৬২ মোতাবেক তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্তকালীন সংগঠনের কার্যক্রম সাময়িক স্থগিত থাকবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X