তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪৫ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজায় মুখোমুখি আলিয়া-তৃপ্তি

দুর্গাপূজায় মুখোমুখি আলিয়া-তৃপ্তি

বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। দুর্গাপূজাকে উদ্দেশ্য করে এই ইন্ডাস্ট্রিতে প্রতি বছর নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। ১১ অক্টোবর একই দিনে বড় পর্দায় মুক্তি পাবে আলিয়া ভাটের প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘জিগরা’ ও রাজকুমার-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। দুটি সিনেমা নিয়েই ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। দর্শকরাও অপেক্ষায় আছেন আলিয়া ও তৃপ্তির সিনেমাটিক যুদ্ধ দেখার।

জিগরা

সম্প্রতি প্রকাশ পেয়েছে আলিয়া ভাট-বেদাং রায়না অভিনীত ‘জিগরা’ সিনেমার ট্রেলার। যেখানে নতুন এক আলিয়াকে অ্যাকশন মুডে দেখতে পায় দর্শকরা। তবে চমক এখানেই শেষ নয়। ট্রেলারটি প্রকাশের পর নির্মাতা জানান, হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘জিগরা’, যা এই সিনেমাকে প্যান-ইন্ডিয়ান হিসেবে বিবেচিত করছে। এর পরই ‘জিগরা’র তেলেগু ট্রেলারটি প্রকাশ করা হয়। দুটি ট্রেলারই বেশ সাড়াও পেয়েছে।

ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনায় রয়েছে ইটারনাল সানশাইন প্রোডাকশনসও। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা। সিনেমাটি ভাইবোনের এক গল্পকে ঘিরেই নির্মিত হয়েছে। যেখানে ভাইকে রক্ষা করতে তার বড় বোন কতদূর যেতে পারে তারই দুঃসাহসিকতার গল্প পর্দায় তুলে ধরা হবে।

গত বছর সেপ্টেম্বরে ‘জিগরা’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর চলতি বছরের জুনে ‘জিগরা’র নির্মাতা সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। এর আগে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে মুক্তির তারিখ পরিবর্তন করে ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও

১১ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজ শাণ্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’। এ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। এটি ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে

নির্মিত হয়েছে।

এরই মধ্যে সিনেমার একটি গান দর্শকমহলে ব্যাপক সমালোচিত হয়েছে। আইটেম ধাঁচের এই গানের শিরোনাম ‘মেরে মেহবুব’। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। আইটেম গানটিতে তৃপ্তি ও রাজকুমার রাওয়ের কেমিস্ট্রি

চোখ ধাঁধানো হলেও তৃপ্তির এই ধরনের নাচ একেবারেই পছন্দ হয়নি নেটিজেনদের। তবে তারপরও সিনেমাটি রয়েছে আলোচনায়।

এর ট্রেলার ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি। এ ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজয় রাজ, মল্লিকা শেরাওয়াত, মাস্ত আলী, অর্চনা পুরান সিং, মুকেশ তিওয়ারি, রাকেশ বেদী, টিকু তালসানিয়া ও অশ্বিনী কালসেকর

মতো তারকা।

রাজকুমার রাওকে শেষবার দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ সিনেমায়। বক্স অফিসে যেই সিনেমার দাপট এখনো চলমান। অন্যদিকে তৃপ্তিকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশল ও অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১০

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১১

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১২

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৩

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৪

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৫

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৬

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৭

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৮

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৯

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

২০
X