তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

ভারত যাচ্ছে জয়ার দেবী

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

২০১৮ সালে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘দেবী’। সে সময় সিনেমাটি মুক্তির পরই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর প্রদর্শনী হয় বিশ্বের বিভিন্ন দেশে। ব্যবসা সফল সিনেমাটি এবার ভারত যাচ্ছে। কালবেলাকে এমনটাই নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি-রপ্তানি সুপারিশ কমিটি। সিনেমাটি ভারতে পাঠাচ্ছে বৈধ আমদানি/রপ্তানিকারক প্রতিষ্ঠান সি তে সিনেমা।

হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেন অনম বিশ্বাস।

‘দেবী’তে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া। মিসির আলির চরিত্র করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণ্য চৌধুরী (কিশোরী রানু), শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ। ‘দেবী’-তে অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন জয়া। এই সিনেমার জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তবে ভারতে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০২১ সালে ‘দেবী’ কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। সে সময় সিনেমাটি কলকাতার দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

এদিকে, জয়া আহসান এখন কলকাতার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। সেখানে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করে অভিনয়ের শক্ত অবস্থান করেছেন। একাধিকবার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কার। সর্বশেষ কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন জয়া। বর্তমানে তার হাতে কলকাতার বেশকিছু সিনেমা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১০

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১১

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১২

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৩

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৪

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৫

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৬

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৭

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১৮

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৯

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

২০
X