তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রেক্ষাগৃহে আসছেন জয়া

প্রেক্ষাগৃহে আসছেন জয়া
প্রেক্ষাগৃহে আসছেন জয়া। ছবি: সংগৃহিত

অভিনেত্রী জয়া আহসান। তার জনপ্রিয়তার বর্ণনা তিনি নিজেই। কারণ নিজের যে কোনো কাজেই দর্শকের কাছ থেকে পেয়ে থাকেন গগনস্পর্শী প্রশংসা। থাকে সমালোচনা-আলোচনাও। তাই সবকিছু মিলিয়ে দুই বাংলার দর্শকের তার প্রতি সবসময়ই চওয়া থাকে বেশি। সেই চাওয়ার জায়গা থেকে বছর শেষে এই অভিনেত্রী তার ভক্তদের আরও একটি মাস্টারপিস কাজ উপহার দিতে যাচ্ছেন। যার একঝলক ট্রেলারে এরই মধ্যে দেখেছেন দর্শক।

এ বছরের একদম শেষ ভাগ, অর্থাৎ ২৭ ডিসেম্বর জয়া আহসানের ‘নকশীকাঁথার জমিন’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে, যা অভিনেত্রী নিজেই জানিয়েছেন ট্রেলার প্রকাশের মাধ্যমে।

জয়া জানান, মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশীকাঁথার জমিনে। বিজয়ের মাসের ২৭ তারিখে মুক্তি পাচ্ছে আমাদের ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্র। প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে এর ট্রেলার। প্রেক্ষাগৃহে যেয়ে দর্শক সিনেমাটির প্রতি তাদের ভালোবাসা জানাবেন এটাই অভিনেত্রীর প্রত্যাশা।

চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার এটি দ্বিতীয় সিনেমা। সর্বশেষ ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর ‘পেয়ারার সুবাস’।

‘নকশীকাঁথার জমিন’ পরিচালনা করেছেন আকরাম খান। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি কাজ করেছেন। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X